শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আর যদি একটি লাশ পড়ে, আমরা রাজপথে নামব

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আর যদি একটি লাশ পড়ে, আমরা রাজপথে নামব

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ‘আর যদি একটি লাশ পড়ে, যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা আবার রাজপথে নামব।’
গতকাল শনিবার ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাদিক কায়েম বলেন, দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। শতাধিক স্থানে হামলা, নৈরাজ্য ও মাফিয়াতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা এখনই বন্ধ করতে হবে।

তিনি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচনের পর দেশকে অস্থিতিশীল করার মতো বক্তব্য দেওয়া কিংবা মাঠ পর্যায়ে উত্তেজনা সৃষ্টির সুযোগ থাকলেও তিনি সারাদেশের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন এবং আপত্তিগুলো নিয়মতান্ত্রিকভাবে উত্থাপনের আহ্বান জানিয়েছেন। সাদিক কায়েমের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার শিক্ষার্থীর ওপর হামলা হয়েছে; তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, এখনও এক শিক্ষার্থী হাসপাতালে কাতরাচ্ছেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ক্যাম্পাসে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করে ডাকসু ভিপি বলেন, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
এ হুমকির রাজনীতি আর চলবে না। কোনো শিক্ষার্থীর গায়ে যদি একটি টোকাও পড়ে, আমরা তাদের সামনে গিয়ে আবু সাইদের মতো দাঁড়াব। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেশের কোনো ক্যাম্পাসে কেউ যদি গণরুম, গেস্টরুম কালচার বা ভাইয়ের পলিটিক্স ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা তা হতে দেব না।’

গণভোট ও সংস্কার প্রস্তাব বাস্তবায়ন প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ের পর জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ ক্ষেত্রে সরকার, বিরোধী দল ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা থাকবে। তিনি দাবি করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে তারা দেশব্যাপী প্রচার চালিয়েছেন। অন্যদিকে একটি রাজনৈতিক দল তৃণমূল পর্যায়ে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালালেও জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ‘হ্যাঁ’ ভোটের বিজয় নিশ্চিত করেছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম