শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কসবায় শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কসবায় শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বিনাউটি ইউনিয়নের রাউৎহাট এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে ওই শিশুকে দুলাল মিয়া তার রিকশা গ্যারেজে নিয়ে যান। এর একপর্যায়ে শিশুকে ধর্ষণ করেন। কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ছেড়ে দেন শিশুকে। এর ফলে শিশুটি ভয়ে কাউকে জানায়নি। পরদিন শনিবার আবারও তাকে ধর্ষণ করেন দুলাল মিয়া। পরে ছেড়ে দিলে শিশুটি কাঁদতে থাকে। জানতে চাইলে শিশুটি তখন তার মামাকে বিস্তারিত জানায়। এ ঘটনায় রোববার ওই শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, আজ সোমবার সকালে ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম