তারেক রহমানের মানবিকতা এবং উদারতা ইতিহাসের এক অমূল্য সম্পদ…। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮ বছরের কঠিন ও অসুস্থ সময়ে জেলখানায় সাথী ছিলেন ফাতেমা। বাড়িতে ছেলে এবং স্বজনদের সান্নিধ্য বঞ্চিত করে ও পরিবারকে সময় না দিয়ে পরম মমতায় সেবাযত্ন করেছেন দেশনেত্রীর। ম্যাডামকে ভালোবাসার নজিরবিহীন নজির সৃষ্টি করে জেলজীবনকে আলিঙ্গন করেছিলেন ফাতেমা। জেলখানায়
৭৭৮ দিন বেগম খালেদা জিয়ার সঙ্গে স্বেচ্ছায় কারাবরণ করেছেন। সেই ফাতেমা বেগমকে তারেক রহমান আপন বোনের মর্যাদা দিয়েছেন। তিনি আইনগতভাবে ঘোষণা করেছেন যে,ফাতেমা বেগম এখন থেকে আমার আপন বোন। আমরা দুই ভাই এবং এক বোন। আমাদের পারিবারিক সম্পদের ভাগ ফাতেমা বেগম বোন হিসেবে যা পাবার তাই পাবে। এটা তারেক রহমানের মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মানবিকতা বেঁচে থাকুক চিরকাল।