শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এম ইসলাম মামুনকে কংগ্রেসওম্যান ওকাসিও কর্টেজ’র অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এম ইসলাম মামুনকে কংগ্রেসওম্যান ওকাসিও কর্টেজ’র অভিনন্দন

কংগ্রেসওম্যান ও ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী নেত্রী আলেকজান্ড্রা ওকাসিও কর্টেজ এক চিঠিতে কমিউনিটি সেবায় অবদান রাখা ও কমিউনিটি বোর্ড সদস্য নির্বাচিত হওয়ায় এম ইসলাম মামুনকে অভিনন্দন জানিয়েছেন। গত ১১ ডিসেম্বর মামুনকে লেখা এক চিঠিতে কংগ্রেসওম্যান বলেন, মামুনের ব্রংকস কমিউনিটি বোর্ড ৯ এর সদস্য নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে তার সামাজিক সম্পৃক্ততার নতুন এক দিগন্ত উন্মোচিত হলো। কমিউনিটির প্রতি দীর্ঘদিনের কমিটমেন্টের প্রতিফলন এটি। তার চিন্তা, ভয়েস ও এডভোকেসি অবশ্যই মূল্যবান। তা আমাদের ডিস্ট্রিক্টকে আরও এগিয়ে নিতে ভূমিকা পালন করবে।

কমিউনিটির কল্যানে যেকোন সহযোগিতার প্রয়োজন হলে আমার ১৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করতে মামুন দ্বিধা করবেন না। স্থানীয় কংগ্রেস সদস্য হিসেবে আমি কমিউনিটি লিডারদের পাশে থাকতে সবসময় গর্ববোধ করি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম