শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগ গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগ গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন ও আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজার আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষ নেতৃত্ব। ‘যুক্তরাষ্ট্র প্রবাসী সর্বস্তরের বাংলাদেশি’র ব্যানারে গত ৩১ ডিসেম্বর নিউইয়র্কের উডসাইডস্থ কুইন্স প্যালেসে আয়োজিত এ গায়েবানা জানাজা অনুষ্ঠানে খালেদা জিয়ার জন্য মাগফেরাত কামনা করেন বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ।

গায়েবানা জানাজায় ইমামতি করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ স¤্রাট। এ সময় নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক, ভাইস কনসাল আনিসুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু , বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, বিএনপি নেতা, কাজী আজম, জসিম ভূইয়া, আবদুস সবুর,গোলাম ফারুক শাহিন ও মনির হোসেন, প্রমুখ।

প্রচন্ড শীত উপেক্ষা করে নিউইয়র্ক সিটির ৫টি বরো সহ লং আইল্যান্ড নিউজার্সী ও কানেকটিকাট স্টেট থেকেও নেতাকর্মীরা গায়েবানা জানাজায় অংশ নিতে উপস্থিত হন।
ঠিক দুপর দুইটার সময় কুইন্স প্যালেসের হলরুমে এ গায়েবানা জানানা অনুষ্ঠিত হয়। শুরুতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য জানাজার নামাজের নিয়ম বলে দেন লতিফ স¤্রাট। জানাজায় ইমাম ও কনসালজেনারেলসহ ৫ জন স্টেজের উপরে অবস্থান নেন বাকীরা ছিলেন স্টেজের নিচে।

জানাজা শেষে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও তার ভুল—ত্রুটি ক্ষমা করে দিতে আল্লাহর কাছে ফরিয়াদ জানান। এ সময় নেতাকর্মীরা দুই হাত তুলে দোয়া করেন যাতে খালেদা জিয়াকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস দান করেন। দোয়া পরিচালনা করেছিলেন জ্যাকসন হাইটের ইসলামিক সেন্টারের খতিব মাওলানা আবু সাদিক ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম