শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

 কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের থ্যাক্সগিভিং ডে উদযাপন

ইউএনএ নিউজ   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

 কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের থ্যাক্সগিভিং ডে উদযাপন

 

বিপুল উৎসাহ—উদ্দীপনা আর উৎসমুখর পরিবেশে কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা থ্যাক্সগিভিং ডে উদযাপন করেছে। এ উপলক্ষ্যে গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেষ্টুরেন্টে শুভেচ্ছা বক্তব্য, সঙ্গীত ও টার্কি ভোজের আয়োজন করে। বিপুল সংখ্যক প্রবাসী কিশোরগঞ্জবাসী সপরিবারে অংশ নেয়ায় অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। এছাড়াও বিভিন্ন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ এবাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান এবিএম ওসমান গণি, ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান দুলাল, সদস্য মোহাম্মদ বেলাল হোসেন ও ছাইদুর খান ডিউক, উপদেষ্টা কামরুল হাসান চৌধুরী ধনু, আজিজুন নাহার মুকুল, ইকবাল হোসেন ও সৌরভ হোসেন, কো—চেয়ারম্যান জুবায়ের আহমেদ রানা, মোহাম্মদ সালাহউদ্দিন, শামীম আহমেদ নাসের, মোহাম্মদ দুলাল বিল্লাহ ও কামরুল ইসলাম রনু, এক্সিকিউটিভ ডাইরেক্টর মনিরুজ্জামান মনির, ট্রেজারার বিশ্বজিত পাল সহ অন্যান্য কর্মকর্তা ও অতিথিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে সংক্ষেপে থ্যাক্সগিভিং ডে’র তাৎপর্য তুলে ধরেন এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরো শক্তিশালী করে প্রবাসের আদর্শ সংগঠনে পরিণত করার উপর গুরুত্বারোপ এবং সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সংগঠনের বোর্ড অব ডাইরেক্টর মোহাম্মদ মাহফজুল হক, জাকিয়া খান, বিশ্বজিৎ পাল, তাহমিনা চৌধুরী, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ জাহিদুল ইসলাম ও মকবুল হোসেন, কার্যকরী সদস্য ফাহমিদা খানম, খাদিজা আকুঞ্জি, লুবনা শারমীন মমি, তানিয়া রফিক, ফারজানা ইসলাম, আব্দুর রাশেদ ছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনসুর খান, আজহার ইছহাক, মামুন আশরাফী, এম এন জিন্নাত, মনিরুল ইসলাম, ফেরদৌস ভূইয়া, আমিনুল ইসলাম, নবী হোসেন, মোহাম্মদ হক।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী রোকসানা মির্জা। শিল্পী শিশু—কিশোর—কিশোরীদের নিয়ে নেচে নেচে গান পরিবেশন করার পাশাপাশি একাধিক গানের মাধ্যমে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। সবশেষে ছিলো নৈশভোজ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম