শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক   |   বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত। গত ৩০শে নভেম্বর রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ রফিকুর রহমান।সাধারন সম্পাদক ইমদাদ চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান,উপদেষ্টা জয়নাল আবেদীন,উপদেষ্টা নুরুল আফসার সেন্টু।
সভার মুল আলোচ্য বিষয় ছিল আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন ও সাংগঠনিক কার্যক্রম জোড়ালো করন।

 

মুল বিষয়ের উপর বক্তব্য রাখেন সহসভাপতি এন আমিন,সহসভাপতি সাখাওয়াত হোসেন চঞ্চল,সহসভাপতি মাসুদ সিরাজী,সহসভাপতি সাইকুল ইসলাম,সহসভাপতি শাহ সেলিম,সোয়েব আহমদ,কামরুল আহসান,যুগ্ন সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু,যুগ্ন সম্পাদক মাহফুজুল হায়দার,প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,মহিলা সম্পাদিকা কানিজ ফাতেমা,ব্রঙ্কস শাখার সভাপতি আব্দুল মুহিত,সাধারন সম্পাদক মোশাহীদ চৌধুরী,ব্রুকলিন সভাপতি নজরুল ইসলাম,জ্যাকসন হাইটস শাখার সভাপতি শাহ চিশতি,সাধারন সম্পাদক তানভীর কায়সার প্রমূখ।
সবশেষে উপস্থিত সবাইকে নৈশ্যভোজে আপ্যায়ন করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম