নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ২০৯ বার পঠিত | পড়ুন মিনিটে
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের সংবর্ধনা আগামী ২৬ অক্টোবর রোববার। এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানোরে বিকেলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন (কোবা) এ অনুষ্ঠানের উদ্যোক্তা। বাংলাদেশ জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্রের মুখপাত্র ড. নাকিবুর রহমান এ সংবর্ধনায় প্রবাসীদের যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।