শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নায়াগ্রা ফলসে  ৩৯তম ফোবানা সম্মেলনের পর্দা উঠলো

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ২৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নায়াগ্রা ফলসে  ৩৯তম ফোবানা সম্মেলনের পর্দা উঠলো

৩৯তম ফোবানা কনভেনশন—এর বর্ণিল উদ্বোধন হলো নিউইয়র্কের নায়াগ্রা ফলসে। শুক্রবার ২৯ আগষ্ট শেরাটন হোটেল নায়াগ্রা ফলসে এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আগত অধাপক ড. সলিমুলাস্নাহ খান। এ সম্মেলনে যোগ দিয়েছেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব কাজী আজম। এ সময় ফোবানার কর্মকর্তা গিয়াস আহমেদ, আলী ইমাম মজুমদার, ড. আবু জোবায়ের দারা, মঈনুল হক চৌধুরী ও ফিরোজ আলম প্রবাসীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

 


প্রধান অতিথি ড. সলিমুল্লাহ খান বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা নি:শর্তভাবে সর্মথন দিয়েছে। আজকের বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে তাদের এগিয়ে আসতে হবে। নইলে ৩৬ জুলাইয়ের অর্জন হারিয়ে যাবে। শত বছর পিছিয়ে যাবে প্রিয় মাতৃভূমি। ফোবানা সম্মেলন ৩০ ও ৩১ আগষ্ট পর্যন্ত চলবে। এই সম্মেলনকে ঘিরে বিশ্বের ৭ম আশ্চর্যের নায়াগ্রা ফলসের শহর উৎসবে পরিণত হয়েছে। দখল করে নিয়েছেন হাজারো প্রবাসী বাংলাদেশিরা। উৎসবের আমেজে সেজেছে সম্মেলনস্থল শেরাটন হোটেলের কনভেনশন সেন্টার।
ফোবানার আরও ২টি অংশ জর্জিয়ার আটলান্টা ও কানাডার মন্ট্রিয়লে একই সময়ে সম্মেলন করছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম