শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রবাসী উল্লাপাড়া উপজেলা এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৫০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রবাসী উল্লাপাড়া উপজেলা এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

প্রবাসী উল্লাপাড়া উপজেলা এসোসিয়েশনের জাকজমকপূর্ন বনভোজন অনুষ্ঠিত হলো ২৪ আগষ্ট রোববার। ব্রংকসের হোয়াইটস্টোন ব্রীজের পাদদেশে ফেরিপয়েন্ট পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। প্রবাসী উল্লাপাড়াবাসী সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আতাউল আলম,সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, বগুড়া সমিতির মোহাম্মদ আকন্দ,বাংলাদেশ সোসাইটির সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সিরাজগঞ্জ সমিতির নাদির উজ্জল, সাইফুল ইসলাম, রিয়েলট নজরুল ইসলাম, পাবনা সমিতির মনিরুল ইসলাম, কুস্টিয়া সমিতির আসাদুজ্জামান ও সংগঠনের সভাপতি হাসান আলী।

এই বনভোজনকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন হাসান আলী,আব্দুল হালিম,তানজিল আরিফ, আব্দুল খালেক,নূর মোহাম্মদ সরকার,নাসিমুল গনি টিপু,আবু আনসার সরকার,নজরুল ইসলাম, নুরে আলম সিদ্দিকী,বিলকিস খাতনু, লাভলী পারভীন, রাবেয়া খাতুন, শফিকুল ইসলাম,সামছুল আতিকিন,সোহেল রানা,জাহিদুল ইসলাম, একেএম হাসান শাহরিয়ার ওনাজমুল হোসাইন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইস্ট রিভারের কোলঘেষে শতাধিক উল্লাপাড়াবাসীর পরিবারবর্গ এই বনভোজনে মেতে ওঠে। ছেলে মেয়েদের ক্রিড়া পতিযোগিতা ছিল অন্যতম আর্কষন। বনভোজনের র্যাফেল ড্র’র প্রথম পুরষ্কার ৫৫ ইঞ্চি টেলিভিশন প্রদান করেছিল এনওয়াই ইন্সুরেন্স কোম্পানী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম