শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

উৎসবমুখর পরিবেশে পাবনাবাসীর বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ২৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

উৎসবমুখর পরিবেশে পাবনাবাসীর বনভোজন অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে ১৬ অগাস্ট শনিবার নিউইয়র্কে অনুষ্ঠিত হলো প্রবাসী পাবনাবাসীর বনভোজন। বেলমন্ট লেক স্টেট পার্কের মনোরম পরিবেশে এ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রবাসীরাও অংশ নেন।

‘প্রবাসী পাবনা অব ইউএসএ’-এর ব্যানারে আয়োজিত বনভোজনে প্রবাসীদের মধ্যে কমিউনিটিভিত্তিক ঐক্যের আকুতি স্পষ্ট হয়ে ওঠে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আওয়াল।

দুপুরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ‘ওউক প্যাভিলিয়ন’-এ বনভোজনের উদ্বোধন করেন বিশিষ্ট নির্মাণ ব্যবসায়ী ও রাজনীতিক, ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা মো. কাদের মিয়া। তিনি প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বনভোজন কমিটির আহবায়ক মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য-সচিব মো. মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. ফজলুল হক, মো. জাফরউল্লাহসহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ।

 

সকালে অংশগ্রহণকারীরা নিজ নিজ গাড়ি ও ভাড়া করা বাসে বনভোজনস্থলে পৌঁছালে নাস্তার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বয়স্কদের খেলাধুলা ও নারীদের বালিশ নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আমিনুল ইসলাম মিঠু এবং বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান। শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম,নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ,কমিউনিটি একটিভিস্ট তোফায়েল ইসলাম চৌধুরী,বগুড়া সমিতির সাবেক সভাপতি মহাব্বত আকন্দ ও সিরাজগঞ্জ সমিতির রনি। বনভোজনকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা হলেন সিরাজুল ইসলাম,জাহাঙ্গীর আলম, এডভোকেট মোহাম্মদ আলী,  রেজাউল হক রেজা, আলিম খান আকাশ,কুতুবউদ্দীন আইবেক,রাজু আলীম,মোয়াজ্জেম হোসেন, নাবিল আহমেদ, শফিুকুল ইসলাম নান্নু,সাজ্জাদ প্রামানিক বাচ্চু,ফজলুর রহমান,এটিএম সালাহ উদ্দিন,জুহরুল ইসলাম রাজু, আলমগীর হোসেন বেপারী,আব্দুর রশীদ, মির্জা রফিকুল ইসলাম ও জামাল উদ্দীন।

দুপুরে সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশনের পাশাপাশি ফিরনি, চা-কফি ও তরমুজ পরিবেশন করা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র, যেখানে বিমান টিকিট, স্বর্ণের চেন, ল্যাপটপ ও টিভি পুরস্কার হিসেবে দেওয়া হয়।

সারাদিনের আনন্দঘন পরিবেশ শেষে সন্ধ্যায় সবাই কর্মব্যস্ত জীবনে ফেরেন। তৃপ্তি ও স্মৃতির বন্ধনে আবদ্ধ হয়ে বনভোজনের সমাপ্তি ঘটে। প্রবাসী পাবনাবাসীরা জানান, এমন মিলনমেলা তাদের কমিউনিটির বন্ধনকে আরও দৃঢ় করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম