শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সিনিয়র সিটিজেন ফোরামের বনভোজন রোববার ফেরি পয়েন্ট পার্কে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিনিয়র সিটিজেন ফোরামের বনভোজন রোববার ফেরি পয়েন্ট পার্কে

সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশি কমিউনিটির বার্ষিক বনভোজন রোববার ১০ আগষ্ট  ব্রংকসের ফেরি পয়েন্ট পার্কে অনুষ্ঠিত হবে। হোয়াইট স্টোন ব্রিজের নীচে মনোরম পরিবেশে এ বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. এনামুল হক। উদ্বোধন করবেন ট্রাস্টি বোর্ড সদস্য নাঈম টুটুল ও গেস্ট অনার হিসেবে থাকছেন সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম।
এ বনভোজনে রয়েছে আকর্ষনীয় র্যাফেল ড্র। থাকছে এয়ার টিকেট, টেলিভিশন, ল্যাপটপ ও এয়ারকন্ডিশনার সহ বিভিন্ন পুরস্কার। বনভোজন কমিটিতে কনভেনর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, চীফ কোঅর্ডিনেটর খবির উদ্দীন ভূঁইয়া ও সদস্য সচিব হিসেবে আলতাফ হোসেন দায়িত্ব পালন করছেন। এ বনভোজনে যোগদানের জন্য সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও সাধারন সম্পাদক কাজি রবিউজ্জামান সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম