শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সেমিনারঃ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৩০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সেমিনারঃ  প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবী

 

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজিত ‘প্রবাসীদের ভোটাধিকার’ শীর্ষক এক সেমিনার বক্তারা বলেছেন, একটি গণ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে অন্তবতীর্ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় ঐক্য আর সংস্কারের মধ্যদিয়ে চলছে নতুন বাংলাদেশ গড়ার। স্বাধীনতার পর থেকে শুরু করে দেশ গড়ায় প্রবাসী বাংলাদেশীদের অবদান কম নয়। প্রবাসী বাংলাদেশীরা এখন ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে স্বীকৃত। তাই সময়ে হয়েছে প্রবাসীদের মূল্যায়নের। প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার এখন সময়ের দাবী। তবে কিভাবে, কোন সহজ পদ্ধতিতে প্রবাসীদের ভোটাধিকার দেয়া যায় তা আলোচনার মাধ্যমে সমাধানে পৌছতে হবে। সেমিনারে কোন কোন বক্তা প্রবাসীদের সত্যিকারের সম্মান জানাতে জাতীয় সংসদের অন্তত ১০টি আসন ‘প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন’ প্রতিষ্ঠার দাবী জানান। সেমিনারে নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ সরকার প্রবাসীদের ভোটাধিকার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র সহ ৫টি দেশে কাজ চলছে।

সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় আয়োজিত ব্যতিক্রমী এই সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং মূল প্রবন্ধ পাঠ করেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া মুনাজাত করেন সাংবাদিক মোহাম্মদ জহিরুল হক বশির। এরপর সাম্প্রতিককালে দেশ ও বিদেশে নিহত সাংবাদিকদ এবং বাংলাদেশের গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সেমিনার পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। সেমিনারে নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার সম্পাদক, সাংবাদিক এবং ক্লাব সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেনী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেমিনারে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ, সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, প্রেসক্লাবের সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক সহ সভাপতি মাহমুদ খান তাসের, প্রবীণ প্রবাসী নাসির খান পল, বিশিষ্ট অর্থনীতিবীদ ড. শওকত আলী, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও টাষ্ট্রি বোর্ড সদস্য আহসান হাবীব, মূলধারার রাজনীতিক এটনীর্ মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদ, স্ট্যান্ডার্ডস এক্সপ্রেসের সিইও মোহাম্মদ মালেক, কমিউনিটি বোর্ড মেম্বার এডভোকেট এন মজুমদার, বিশিষ্ট রাজনীতিক সামসুদ্দীন আজাদ ও আব্দুস সবুর, জাকির চৌধুরী সিপিএ, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী লিটন ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সৈযদ আল আমীন রাসেল।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম