শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে হাজির হতে ২ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জাতীয় ডেস্ক   |   সোমবার, ১৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে হাজির হতে ২ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একই সঙ্গে আগামী ২৪ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এই আদেশ দেন।

এর আগে গত ১ জুন ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তখন মামলার ওপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে হাজির করতে বলা হয়। একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে গ্রেপ্তার করা গেল কিনা সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

সেই ধারাবাহিকতায় আজ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানিতে ট্রাইব্যুনালকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন পাঠিয়েছে। এতে বলা হয়েছে, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাসায় পুলিশ অভিযান চালিয়েও তাদেরকে পাওয়া যায়নি। তারা গ্রেপ্তার এড়াতে ভারতে পালিয়ে থাকতে পারেন। পুলিশ প্রতিবেদন দাখিলের এ পর্যায়ে ট্রাইব্যুনাল পলাতক দুই আসামিকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পাশাপাশি আগামী ২৪ জুন পরবর্তী শুনানের দিন ধার্য করেন।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম