শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে ব্রংকসে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে ব্রংকসে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত ৩১ মে ব্রংকসে যথাযথ মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী। জাতীয়তাবাদী পরিবারের সভাপতি সৈয়দ গৌছুল হোসেনের সভাপতিত্বে এবং কৃষিবিদ মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ডাঃ আব্দুস সবুর, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এম এ বাতেন ও ইমরান শাহ রন।

বক্তব্য রাখেন আক্তারুজ্জামান হ্্যাপী,মাইনউদ্দিন নটু,ফুল মিয়া,রুমা আক্তার,জুলি রহমান, মেহের আক্তার,জুয়েল শিকদার,আব্দুস সালাম ও মনিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিক মিশরী,আনছার শেখ,মমতাজ উদ্দিন, ফজলুর রহমান,মোঃ শহীদ,আজিজুল হক,মাসুদ পারভেজ,নজরুর হক,আব্দুল্লাহ হীল মাজেদ, সোলায়মান সরকার,তোজাম্মেল হক তোতা,রফিকুল ইসলাম,রোজী হোসাইন,মোঃ শাহজাহান, দীন ইসলাম,কামরুল হাসান, মোঃ বাদল,মোয়াজ্জেম হোসেন, মোঃ সাদিক ও আমির হোসেন ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রাজ্জাক। দোয়া পরিচালনা করেন আব্দুল লতিফ সম্রাট।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম