শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রানিং স্টাফদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকার: রেল উপদেষ্টা

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রানিং স্টাফদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত সরকার: রেল উপদেষ্টা

আন্দোলনকারী বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের সঙ্গে যে কোন সময় আলোচনায় বসতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, তাদের কিছু দাবি পূরণ করা হয়েছে। বাকি দাবির বিষয়ে তাদের সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত সরকার।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যান রেল উপদেষ্টা। রানিং স্টাফদের আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ১০ ঘণ্টা পর যাত্রীদের মুখোমুখি হলেন তিনি।

এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন রেল সচিব, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক, বিআরটিসি চেয়ারম্যানসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা। ট্রেন সার্ভিস বন্ধ থাকায় স্টেশনে উপদেষ্টাকে পেয়ে ক্ষোভ ঝাড়েন যাত্রীরা। উপদেষ্টা আশ্বস্ত করেন দ্রুত এই সমস্যা সমাধান হবে।

তিনি বলেন, যাত্রীরা যারা এখানে আছেন, তাদের জন্য আমরা বিআরটিসি বাসের ব্যবস্থা করছি। রেলের টিকিটে তারা যাত্রীদের গন্তব্যে নিয়ে যাবে।

প্রসঙ্গত, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ (গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার, টিটিই) কর্মচারী ইউনিয়ন। এতে সারাদেশে রেল চলাচল বন্ধ রয়েছে।

Facebook Comments Box
আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম