নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কে অনুষ্ঠিত হলো এনসিপি ডায়াসপোর’র প্রথম আনুষ্ঠানিক সেমিনার। সেমিনারের বিষয় ছিল: “গণঅভ্যুত্থান—উত্তর বাংলাদেশে সামাজিক, সাংস্কৃতিক ও রাষ্ট্রীয় পুনর্গঠন”। উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন অঙ্গনের বুদ্ধিজীবী বক্তা এবং বিপুল সংখ্যক মেধাবী এনসিপি সদস্য। গত ১৬ মে শনিবার ম্যানহাটনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
![]()
সকল বক্তার বক্তব্যের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, “জুলাই এখনো চলমান” এবং এই চেতনাকে বয়ে নিয়ে যেতে হবে। কারণ গণঅভ্যুত্থান শুধু রাজনৈতিক পরিবর্তনের ঘটনা নয়, এটি দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে জনগণের সম্মিলিত প্রতিরোধের বহিঃপ্রকাশ। তাই একটি সত্যিকারের গণতান্ত্রিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আলোচনায় উঠে আসে, শুধু সরকার বা মুখ পরিবর্তন হলেই রাষ্ট্র বদলায় না। বছরের পর বছর দলীয়করণ, দুর্নীতি ও ক্ষমতার দম্ভের ওপর দাঁড়িয়ে থাকা প্রশাসনিক কাঠামো এখনো বহাল রয়েছে। জনগণ নতুন বাংলাদেশের স্বপ্নে রক্ত দিলেও রাষ্ট্রযন্ত্রের ভেতরে মৌলিক পরিবর্তনের সাহস এখনো দেখা যাচ্ছে না। কারণ পুরোনো কাঠামো ভেঙে গেলে সুবিধাভোগীদের স্বার্থ ও নিয়ন্ত্রণ হুমকির মুখে পড়ে।
তবুও আশা আছে। সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক মুক্তচিন্তা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলেই একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। এমন একটি বাংলাদেশ, যেখানে নাগরিকের মর্যাদা, মত প্রকাশের স্বাধীনতা এবং জনগণের প্রকৃত ক্ষমতা নিশ্চিত হবে।
এই সেমিনারে স্পীকার ছিলেন মির্জা গালিব, রওশন হক,আজুয়াদ হায়দার ও নাজনীন নাহার সুলতানা। স্পেশাল গেষ্ট হিসেবে আলোচনায় অংশ নেন ডা, ওয়াজেদ এ খান, আনোয়ার হোসাইন মঞ্জু, কাজি জহিরুল ইসলাম, সৈয়দ আল আমীন রাসেল, ইমাম চৌধুরী, তৌফিক চৌধুরী ও মুনা হাফসা।