শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রাম সমিতির নির্বাচনে লড়ছে তাহের—আরিফ ও মাকসুদ—সিরাজী প্যানেল

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৭ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম সমিতির নির্বাচনে লড়ছে তাহের—আরিফ ও মাকসুদ—সিরাজী প্যানেল

প্রবাসের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন চট্রগাম সমিতির নির্বাচনী কর্মকান্ড জমে উঠেছে। প্রতিদ্বন্দ্বি তাহের—আরিফ ও মাকসুদ—মাসুদ প্যানেল তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। নিউইয়র্কে প্রবাসী চট্রগ্রামবাসীদের জনারণ্য হিসেবে খ্যাত ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস এলাকা। সিটির বিভিন্ন এলাকায় তাদের বসবাস হলেও চার্চ ম্যাকডোনাল্ড বলতে চট্রগামের হাব বলা হয়। এই নির্বাচনকে ঘিরে সেখানে প্রতিদিন প্রার্থী ও সর্মথকদেও মেলা বসছে। নির্বাচন পরিচালনার জন্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেককে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্যের নির্বাচন কমিমন গঠিত হয়েছে। কমিশনের অন্যান্যরা হলেন মোহাম্মদ হোসেন,সাহাবুদ্দিন সাগর,মোহাম্মদ হান্নান ও হারুন সেলিম। নির্বাচন কমিশন শুক্রবার ২৬ জুলাই সমিতির কার্যালয়ে নির্বাচনের তারিখ ও টার্মস অব রেফারেন্স ঠিক করার জন্য বৈঠকে করেছ। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের প্রথম দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা প্রায় ৩ হাজার।

 

গত ২১ জুলাই রোববার ব্রুকলিনের চার্চ—ম্যাকডোনাল্ডের একটি হলরুমে বিশাল জমায়েতের মধ্য দিয়ে আসন্ন চট্টগ্রাম সমিতির নির্বাচনে তাহের—আরিফ প্যানেলের আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চট্রগ্রাম সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এম. রেজা। নিউইয়র্ক এবং আশেপাশের স্টেট থেকে বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী এই সভাতে যোগদান করেন। সভায় বক্তারা অতীতের সকল নেতিবাচক কর্মকান্ডের বিপরীতে তাহের—আরিফ প্যানেল চট্টগ্রামবাসীর জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন।

 

নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য সমিতির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম এবং সাবেক কমিটির সদস্য কামাল হোসেন মিঠুর নেতৃত্বে ১০১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়। নির্বাচনী সভায় কোরান তেলাওয়াত করেন এমরান হোসেন। বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতিও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম,সাবেক সাধারন সম্পাদক মুনির আহমেদ,সাবেক নির্বাচন কমিশনার মিজানুর রহমান জাহাঙ্গীর,সাবেক নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, সাবেক সহ—সভাপতি ও অন্তবর্তীকালীন সদস্য আবুল কাসেম চট্রল ,সাবেক নির্বাচন কমিশনার মফজল আহমদ, সাবেক যুগ্ন সম্পাদক ইকবাল হোসেন, সাবেক কার্যকরী সদস্য কামাল হোসেন মিঠু,সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী,সাবেক কোষাধ্যক্ষ দিদারুল আলম,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মুজিবুর রহমান,সাবেক কার্যকরী সদস্য হাসান ইমাম, বিশিষ্ট ব্যাংকার ফজলুল কাদের, রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, মোহাম্মদ ইসা,পল্লব রায় সাবেক সাংস্কৃতিক সম্পাদক সুশান্ত দও্ব।।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক দপ্তর সম্পাদক মোঃ দিদার, সাবেক কোষাধ্যক্ষ দিদারুল আলম,সাবেক দপ্তর সম্পাদক শফিকুল আলম, সাবেক সাংস্কৃতিক সম্পাদক এনাম চৌধুরী, সেলিম উদ্দীন,মনসুর খাইয়ুম, আবদুল হামিদ,কাজল,নিখিল বাবু সজল বাবু,তানিম,মাস্টার কলিম উল্লাহ,মিরসরাই সমিতির সভাপতি মেসবাহ উদ্দীন, কাউসার চৌধুরী, সীতাকুন্ডু সমিতির সভাপতি ফারুক আহমদ, নওশাদ হোসেন,মোহাম্মদ নুর, মোহাম্মদ আলী, মোহাম্মদ মিয়া, সাহাবউদ্দিন, ফরিদ আহমদ, সালাউদ্দিন ,আসাদ,মনীর,ইউসুফ,মানু,জাফর উল্লাহ, সজীব উল্লাহ,সহ আরো অনেকে।

 

মাকসুদ—মাসুদ পরিষদের সভাপতি প্রার্থী মাকসুদুল হক চৌধুরী আজকালকে বলেন, নির্বাচনী তফশীল ঘোষণার পর আমাদের অনুষ্ঠানিক প্যানেল ঘোষণা করবো। তবে সভাপতি পদে আমি মাকসুদ, সাধারন সম্পাদক পদে মাসুদ সিরাজী ও কোষাধ্যক্ষ পদে সুমন উদ্দীন নির্বাচন করছেন। তিনি বলেন, এখন আমরা ব্রুকলিন, জামাইকা,ওজনপার্ক ও ব্রংকসে উঠোন বৈঠক করেছি। চট্রগ্রাম সমিতিকে জনগনের সংগঠনে পরিনত করার লক্ষ্যেই প্রার্থী হয়েছি।আমি নির্বাচিত হলে ব্যক্তি বিশেষের হাতে সংগঠন জিম্মি থাকবে না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম