নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ আগস্ট ২০২৩ | প্রিন্ট | ৩৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
![]()
![]()
লং আইল্যান্ড বাংলাদেশি সোসাইটি আয়োজিত মেলায় মানুষের ঢল নেমেছিল। ১৯ আগষ্ট লং আইল্যান্ডের বেবিলন টাইন হলে বাংলাদেশিদের প্রথম মেলা অনুষ্ঠিত হয়। সংগীত পরিবেশন করে মেলায় সবার প্রসংশা কুড়িয়েছেন বেবি নাজনীন, রিজিয়া পারভীন,রবি চৌধুরী ও বিন্দু কনা। এই মেলার কনভেনর ও কো কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেছেন গিয়াস আহমেদ ও আসেফ বারী টুটুল। সদস্য সচিব হিসেবে কাজ করেছেন রিয়াজ মাহমুদ। মেলাকে সফল করার জন্য চীফ কো অর্ডিনেটর হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছেন গোলাম ফারুক শাহিন।কালচারাল ইভেন্টের দায়িত্বে ছিলেন ইসতিয়াক রুমি,শাহাদত হোসেন রাজু ও মহিউদ্দীন আহমেদ বাপ্পী। মেলায় উপস্থাপকের দায়িত্ব পালন করেন আশরাফুল আহসান বুলবুল, ইভা ও নিম্মী।
মেলায় বেশ কয়েকজন মূলধারার রাজনীতিক বক্তৃতা করেন। তারা হলেন বেবিলন টাউন হলের সুপারভাইজার রিচ শেফার্ড,স্টেট সিনেটর মনিকা মেন্ডারেস, সাফোক কাউন্টির ইলেকশন কমিশনার কেভিন মারফি ও এসেম্লিম্যান জিন প্যারিস। মেলা উপলক্ষ্যে একটি মেগাজিনও বের করা হয়।ম্যাগাজিনের সম্পাদক ছিলেন গোলাম ফারুক শাহিন।
![]()
![]()