শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বিশেষ সম্মাননা পেলেন গোলাম ফারুক শাহীন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশেষ সম্মাননা পেলেন গোলাম ফারুক শাহীন

 

নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ সম্মাননা দেয়া হয়েছে মূলধারার রাজনীতিবিদ গোলাম ফারুক শাহীনকে। লং আইল্যান্ডের ডিয়ার পার্ক আরভিং এভিনিউতে অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে এই সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এর আগে আরভিং এভিনিউতে স্ট্রিট মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাবিলন টাউন সুপারভাইজার রিচ শেফার্ড। এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান ডুরান গ্রেগরী, কাউন্সিলম্যান টেরেন্টসি ম্যাকসুইনীসহ অন্যরা।
এ নিয়ে দ্বিতীয়বার এই মেলার আয়োজন করা হয়। মেলার সমন্বয়কারী ছিলেন গোলাম ফারুক শাহীন। উৎসবমুখর পরিবেশে অনেকে অংশ নেন এই মেলায়। লং আইল্যান্ডে দীর্ঘদিন যাবৎ নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডে জড়িত রয়েছেন শাহীন। তিনি কোভিড ১৯-এর সময় জীবন বাজি রেখে মানুষের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও খাবার বিতরন করেন। মৃত মানুষের দাফন-কাফন থেকে শুরু করে অন্যান্য কর্মকান্ডেও জড়িত ছিলেন তিনি।

এছাড়া লংআইল্যান্ড মসজিদে বাংলাদেশীদের পক্ষথেকে সবচেয়ে বড় ইফতারের আয়োজন করে মূলধারার রাজনীতিবিদদের সম্পৃক্ত করেছিলেন তিনি। এইসব সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরুপ ব্যাবিলন টাউন কতৃপক্ষ বোড’ রেজুলেশনের মাধ্যমে সম্মাননা তুলে দেন গোলাম ফারুক শাহীনের হাতে। সম্মাননা হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাবিলন টাউন সুপারভাইজার রিচ শেফার্ড। এ সময় উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেনী পেশার বাংলাদেশী গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় গোলাম ফারুক শাহীন জানান, এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি লংআইল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশীদের। এমন সম্মাননা প্রাপ্তিতে তিনে উচ্ছ্বশিত বলেও জানান। সামনের দিনগুলোতে নতুন প্রজন্মের জন্য এই সম্মাননা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম