নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৭ আগস্ট ২০২৩ | প্রিন্ট | ১৯৫ বার পঠিত | পড়ুন মিনিটে
লং আইল্যান্ডে বাংলাদেশিদের প্রথম পথমেলা অনুষ্ঠিত হবে আগামী ১৯ আগষ্ট শনিবার। বেবিলন টাউন হল চত্ত্বরে দুপুর ১২টা থেকে রাত ১১টা অবধি এ মেলা চলবে। নিউইয়র্কের এক ঝাাঁক শিল্পী এতে অংশ নেবেন। তারা নাচে গানে মাতিয়ে রাখবেন এই মেলা। উল্লেখযোগ্য শিল্পীদের তালিকায় রয়েছেন বেবি নাজনীন,রিজিয়া পারভিন, ত্রিনিয়া হাসান ও শেফালীসহ অনেকে। রকমারি স্টল বসবে মেলায়। আয়োজকরা ধারণা করছেন মেলায় ৫ থেকে ১০ হাজার বাংলাদেশি অংশ নেবেন।
মেলাকে সফল করতে গিয়াস আহমেদ- কনভেনর, আসেফ বারী টুটুল- কো কনভেনর ও রিয়াজ মাহমুদ সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সমন্বয়কের দায়িত্বে আছেন গোলাম ফারুক শাহিন। ইশতিয়াক হোসেন রুমি কালচারাল ইভেন্টের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন।