শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়ীয়া সোসাইটি’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়ীয়া সোসাইটি’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


প্রবাসের অন্যতম সংগঠন ব্রাহ্মণবাড়ীয়া সোসাইটি অব ইউএসএ ইন্ক’র বার্ষিক বনভোজন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই হ্যাকশেয়ার স্টেট পার্কের টেইলর প্যাভিলিয়নে আয়োজিত এই বনভোজন ও মিলন মেলায় সমবেত হয় বিপুল সংখ্যক প্রবাসী ব্রাহ্মণবাড়ীয়াবাসী সহ কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ্ব ও ব্যক্তিবর্গ। আগতরা সকাল থেকেই বাস ও নিজস্ব পরিবহণযোগে একে একে উপস্থিত হতে থাকেন। বনভোজন আহ্বায়ক কমিটির আহ্বায়ক শফিউদ্দিন কামাল, প্রধান সময়ন্বকারী সিরাজ উদ্দীন মোর্শেদ, সমন্বয়কারী গোলাম মোস্তফা , সদস্য সচিব আল মামুন সরকার এবং সংগঠনের সভাপতি এইচ এম ইকবাল, উপদেষ্টা কাজী হেলাল আহমেদ, উপদেষ্টা নাছির উদ্দীন সরকার, উপদেষ্টা রেজাউল রাব্বানী স্বপন, সিনিয়র সহ-সভাপতি রানা মো: আয়াজ, সাবেক সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এম কে জামান, সাবেক সভাপতি সেলিম রেজা পাঠান, সাবেক সভাপতি বাহার উদ্দীন খান, সাবেক সভাপতি এম এ হাকিম খান এবং সম্মানিত অথিতিবৃন্দ ও কমিটির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহ মোফাচ্ছের আহমেদ। সম্মানিত অথিতিবৃন্দ্ব যারা উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়ীয়ার কৃতি সন্তান জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের সামরিক উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল সাদেকুজ্জামান, ব্রাহ্মনবাড়ীয়া সোসাইটির প্রতিষ্টাতা সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান, ব্রাহ্মনবাড়ীয়ার কৃতিসন্তান অবসরপ্রাপ্ত কাষ্টম কমিশনার বিশিষ্ট ব্যাবসায়ীক সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, ব্রাহ্মণবাড়ীয়ার কৃতি সন্তান সাউথ ইস্ট ইউএসএ গ্রুপ এর সিএও প্রফেসার এহেতাশামুল হক, প্রগ্রেস রিয়েল্টির সিএও প্রিন্স রহমান, কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা: মাসুদুল হাসান, কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরাফ সরকার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কন্ঠযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্ত্রকার্যনির্বাহী কমিটির কার্যকরী সদস্য কামাল হোসেন রাকিব, কুমিল্লা সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি খবির উদ্দীন ভূইয়া, বৃহত্তর কুমিল্লা সমিতির অন্যতম নেতা সিরাজুল ইসলাম সরকার, বৃহত্তর কুমিল্লা সমিতির অন্যতম সহ-সভাপতি তৈমুর রাজা, বৃহত্তর কুষ্টিয়ায় সোসাইটির সভাপতি খন্দকার জমিরউদ্দীন, জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটির সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য মো: আকতার বাবুল, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহজাহান মিয়া, পুলিশ অফিসার ইনসার্জ সাইদুর রাহমান প্রমুখ।

এবারের বনভোজনে দিনব্যাপী অনুষ্ঠানসূচীতে ছিল খেলা-ধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। বনভোজনকে সফল করে তুলতে আহ্বায়ক শফিউদ্দিন কামাল বনভোজন ,কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন সিরাজউদ্দিন মোর্শেদ এবং সদস্য সচিব ছিলেন আল মামুন সরকার, যুগ্ম আহ্বায়ক রাশেদ আল হাসান, শফিকুল ইসলাম ও ছবুর আহমেদ। সমন্বয়কারী ছিলেন গোলাম মোস্তফা এবং যুগ্ম সদস্য সচিব ছিলেন বছির আহমেদ।
খেলাধুলায় শিশু-কিশোর ও যুবকদের বিভিন্ন ইভেন্ট ছাড়াও ছিল মহিলাদের ও পুরুষদের বিভিন্ন ইভেন্ট। দিন শেষে খেলাধূলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে ছিল নানা স্বাদের খাবারের সুব্যবস্থা। উপস্থিত ব্রাহ্মণবাড়ীয়াবাসী দিনভর গল্প-গুজব, আড্ডা আর কুশল বিনিময় করে কাটিয়েছে।
বনভোজনের সার্বিক সহযোগিতায় ছিলেন রফিকুল ইসলাম হেলাল, মো: মোর্শেদুর রহমান, আনোয়ারুল ইসলাম, জালাল উদ্দীন, মতিউর রহমান খান, হেলাল মিয়া, দেওয়ান মো: হাসান, মো: ইয়াসিন আরাফাত, আনোয়ারুল হক সুজন, সেলিনা আক্তার, আনিছুর রহমান ও শাকিল।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাহার উদ্দীন খান, সৈয়দ এম কে জামান, এম এ হাকিম খান, রানা মো: আয়াজ, হাবিবুর রহমান, একেএম নাছির উদ্দীন, আবু হেনা দীপন, খলিলুর রহমান কাজল, আকতার হোসেন, জহিরুল ইসলাম ও আবুল বাশার।
এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসেন মাহমুদ খান, কাজী জাহাঙ্গীর আলম, কাজী হেলাল আহমেদ, মো: শহিদুল হক, নাছির উদ্দীন সরকার, এসএম আব্দুর রউফ, রেজাউল রাব্বানী স্বপন, গোলাম কিবরিয়া, মো: আলী বাবু, আবুল হোসেন, একেএম শফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন মাসুদ, দেওয়ান আশরাফ আলম, সামছুজ্জামান, সাঈদ এ ইসলাম, আশরাফুল বাসার, মো: মোর্শেদ মিয়া, সুরাইয়া আক্তার প্রমুখ। বনভোজনে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে তুলেন।
সব শেষে ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র। পুরস্কারের তালিকায় ছিল এয়ার টিকেট, স্বর্নের চেইন, , ল্যাপটপসহ আকর্ষণীয় ১০টি পুরস্কার। এবারের বনভোজনকে ঘিরে সংগঠনের পক্ষ থেকে সেলিম রেজা পাঠান এর সম্পাদনায় ‘আবহমান তিতাস’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। বেলা শেষে সংগঠনের সভাপতি এইচ এম ইকবাল বনভোজনে আগত সকলকে ধন্যবাদ জানান এবং সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম