শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুকিত চৌধুরী  সিটির ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ডমার্ক কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৩০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুকিত চৌধুরী  সিটির ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ডমার্ক কমিটির কো-চেয়ারম্যান নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী নিউইয়র্ক সিটির ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ডমার্ক কমিটির (কমিউনিটি বোর্ড-৩) কো-চেয়ারম্যান নির্বাচিত হলেন। কুইন্স ব্যরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস তাকে এ পদে নির্বাচিত করেন। তিনি গত ৬ বছর যাবৎ কুইন্স কমিউনিটি বোর্ড-৩ এ সদস্য হিসেবে কাজ করছেন। জ্বনাব মুকিত যুক্তরাষ্ট্রে সফল আইন ব্যবসায়ী ও কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরীর বড় ভাই।
মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের কমান্ডার। এর আগে তিনি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের আর্ন্তজাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার জন্ম বাংলাদেশের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায়।দেশ স্বাধীন হবার পর ১৯৭৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জার্মানীতে ছিলেন। ২০০৫ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম