শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
বিক্ষিপ্ত ভাবনা

লায়ন্স ও লায়ন্স ক্লাবঃআফরোজা ইসলাম 

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ৩০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৩৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লায়ন্স ও লায়ন্স ক্লাবঃআফরোজা ইসলাম 
“Lion” king of the animal kingdom.জঙ্গলের পশুদের সাম্রাজ্যের রাজা।লায়ন চিতাবাঘ থেকে জোরে দৌড়াতে পারে না ,বানরের মতো ঝুলতেও পারে না ,জিরাপের মতো উঁচু নয়,আবার হাতির মতো বিশাল আকৃতিরও নয়,ইঁদুরের মতো ছোট নয়।না সিংহ বেশী বুদ্ধিমান,না দেখতে সবচেয়ে সুন্দর ।তার পরেও সে বনের অন্য সব পশুদের উপর রাজত্ব করে ।এমন কি রয়েছে লায়নের মধ্যে যার জন্য সে পশুদের রাজা হয়ে  আছেন? কিছুতো আছে তবে পরে ফিরে আসছি ।
“লায়ন্স ক্লাব”না লায়নের ক্লাব না ।সমাজে বসবাসরত মানুষের গড়ে উঠা একটি সংগঠনের নাম।যে সংগঠনের উদ্দেশ্য হচ্ছে লোকাল এবং গ্লোবাল উভয় সমস্যাকে সমাধান করতে পারে ।ইমোশনালী কানেট হতে পারেন মানুষের সাথে ।ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন লোক,মোর দ্যান দুই শত দেশ এই সংগঠনের মাধ্যমে বিশ্বজগৎকে  বদলিয়ে ফেলছে ।
নিউইয়র্কে কিছুদিন আগে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে সংগঠিত হয়ে গেল লায়ন্স ক্লাবের নির্বাচনের পর্ব ।ভোটের মাধ্যমে বিপুল ভোটে প্রতিদ্বন্দীকে হারিয়ে  প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন আমাদের সবার প্রিয় সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক আজকাল পত্রিকা ,প্রেসিডেন্ট ও সিইও গোল্ডেন এজ হোমকেয়ার নিউইয়র্ক ও যুক্তরাষ্টের সব সময় মুখে হাসি থাকা শাহ নেওয়াজ ভাই ।এ উপলক্ষে গত ২১শে  জুলাই ২০২৩  গোল্ডেন এজ  পার্টি হলে জাঁকজমকপূর্ণ গেট টুগেদারের আয়োজন  করা হয়েছিল ।নতুন এবং পুরাতন কমিটির ধূম ধামাকার খাওয়ার আয়োজন ।একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে শাহ নেওয়াজ ভাইকে লায়ন্স ক্লাবের লগ যুক্ত ব্যাজ পরিয়ে দেয়া হয় ।সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করেছি শেষ মুহুর্ত পর্যন্ত ।
আমাদের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ ভাই লায়ন্স অর্থাৎ সিংহের দুই মুখ যুক্ত ব্যাজ বুকে ধারণ করে আছেন বিধায় আজ আমি সিংহের এমন পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো ,যেটা আমি, আমরা ও আপনি ,আপনারা ধারণ করলে সফলতার শিখরে পৌঁছাতে পারবেন অনায়াসেই ।
1.Leadership:সিংহ সবসময় নেতা বা বাহাদুর হয়ে থাকে ।সে কখনো হার মানে না অর্থাৎ আত্মসমর্পণ করে না ।
2.Risk:সিংহ ঝুঁকি বা রিক্স নিতে পিছপা হয় না ।আর আপনারও মধ্যে যদি সফলতার খিদা থেকে থাকে  তাহলে অবশ্যই সেই খিদা মেটানোর জন্য ঝুঁকি  বা রিক্স নিতে হবে ।
3.Self confidence: সিংহ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখে ।কোন কাজ যখন ১০০% বিশ্বাসের সাথে করা হয় ,তখন সেটাই সাকসেস হবার চান্স ১০০% বাড়িয়ে দেয়।
4.More power:লায়ন্স বা সিংহ খুব শক্ত করে শিকার ধরে ।সিংহ যখন শিকারকে একবার গলায় কামড় দিয়ে ধরে ,তবে সে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না ,যতক্ষণ না তার প্রাণ বেরিয়ে যায় ।যদি কেউ সফলতা অর্জন করতে চাই ,স্বপ্ন যাই হোক না কেন ,গন্তব্য যত দূরে থাকুক না কেন ,কেউ যদি স্বপ্ন পূরণ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন ,গন্তব্যে পৌছানোর প্রতিক্ষা নিয়ে থাকে ,তবে সিংহের  মতো ততক্ষণ ছাড়া যাবে না ,যতক্ষণ না সেই প্রতিক্ষা সফল হচ্ছে বা স্বপ্ন পূরণ হচ্ছে ।
5.Focus:আমাদের লায়ন শিকারের জন্য বের হয় ,তখন সে সরাসরি আক্রমণ করে না ।প্রথমে সিংহ  তার শিকারকে দেখে ,তারপর সম্পূর্ণ ফোকাস শিকারের উপর দিয়ে দেয়।
সবশেষে বলতে চাই ,আমি ,আমরা বা আপনি যে স্বপ্ন দেখি না কেন ,প্রথমে নিজেকে প্রশ্ন করতে হবে ,প্র্যাকটিক্যালী এই স্বপ্ন পূরণ করতে পারবো কিনা ।যদি উত্তর হ্যাঁ হয় ,তবে সম্পূর্ণ ফোকাস সেটার উপর দিয়ে দিতে হবে ।মনে রাখতে হবে আমার চেয়েও কেউ স্মার্ট হতে পারে ,লাকি বা শক্তিশালী হতে পারে ।কিন্তু কেউ হারাতে পারবে না ।এ বিশ্বাস রাখতে হবে ।যেমন বিশ্বাস রেখেছিলেন শাহ নেওয়াজ ভাই ।তাইতো ইলেক্সনে জিতে লায়ন্সের প্রেসিডেন্ট পদে সমাচীন হয়ে প্রথমবারের মতো গেটটুগেদারের আয়োজন করে ফুলের তোড়া ও লায়ন্স ব্যাজ ধারণ করতে সক্ষম হন।
Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম