নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ জুলাই ২০২৩ | প্রিন্ট | ৫১০ বার পঠিত | পড়ুন মিনিটে
নাসাউ বাংলাদেশি কমিউনিটি নামক সংগঠনের যাত্রা শুরু হলো। আনুষ্ঠানিকভাবে সংগঠনের কোন কমিটি ঘোষিত না হলেও ইতোমধ্যেই উদ্যোক্তারা ঈদ রিইউনিয়নের আয়োজন করেছিলেন। অভূতপূর্ব সাড়া পড়ে এ অনুষ্ঠানে। নাসাউ কাউন্টিতে বসবাসরত প্রবাসীদের নিয়ে এই ঈদ পুর্নমিলনীর অন্যতম উদ্যোক্তা ছিলেন ক্যাপ্টেন মোতাছির মিয়া। গত ২৩ জুলাই রোববার লং আইল্যান্ডের জ্যারিগা’র কটিলিয়ন ব্যাংকুয়েট হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসের পরিচিত মুখ কুইন্স কাউন্টি ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশি প্রথম নির্বাচিত সিভিল জাজ সোমা সাইয়িদ. ডা আসাদুর মিয়া,নুর মোহাম্মদ ও এটর্নি ইসরাত সামি।
![]()
![]()
অনুষ্ঠানে কিডস ট্যালেন্ট শো,কিডস গিফট,র্যাফেল ড্রসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। অনুষ্ঠানের কো-অরগানাইজার ছিলেন সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিব ও সফটওয়ার ইঞ্জিনিয়ার শামিবুর রহমান। অনুষ্ঠানটিকে সফর করতে আরও যারা কাজ করেছেন তারা হলেন ফারুক চৌধুরী,সুহেল খান বাপ্পী,হারুনর রশীদ, মাজহারুল হক শওকতও শেখ ফরহাদ।
সংগঠনটির ব্যাপারে ক্যাপ্টেন মোতাছির মিয়া প্রতিনিধিকে বলেন, আমরা নাসাউ কাউন্টিতে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে একটি সংগঠন করছি। আনুষ্ঠানিকভাবে এর কোন কমিটি করা হয়নি। গনতান্ত্রিকভাবে একটি নির্বাচিত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। অত্যন্ত অল্প সময়ের নোটিশে আমরা এই পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করেছিলাম।২০০ এর বেশি বাংলাদেশি এতে অংশ নেন। ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতে সবাইকে নিয়ে ভালো কিছু করার প্রত্যাশা করছি।