নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ | প্রিন্ট | ২৫৬ বার পঠিত | পড়ুন মিনিটে
হোম কেয়ার ব্যবসায় লিড ফিস্কেল ইন্টারমেয়িারি বা ‘লিড এফ আই’ তালিকার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছ। পাশাপাশি বির্তকিত ও পক্ষপাতদুষ্ট এই তালিকার বিরুদ্ধে আন্দোলনে যাবার প্রস্তুতি নিচ্ছে লিড এফ আই তালিকা বর্হিভূত হোম কেয়ার ব্যবসায়ীরা। নিউইয়র্ক স্টেটে প্রায় ৪ হাজার প্রতিষ্টান হোম কেয়ার ব্যবসার সাথে জড়িত। আমেরিকার মূলধারার ব্যবসায়ী ছাড়াও জুইস, ভারতীয়, মেক্সিকান, পাকিস্তানী ও চাইনিজরাও এ ব্যবসায় সুনামের সাথে কাজ করছেন। বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ও অগ্রসরমান ব্যবসা এটি। সম্প্রতি নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্ট ‘লিড এফ আই’ তালিকা প্রকাশ করেছে। ২০২০ সালে যে সব হোম কেয়ার প্রতিষ্ঠানের ২০০ এর অধিক প্যাসেন্ট/কাষ্টমার ছিল তারাই এ তালিকার অর্ন্তভূক্ত হয়েছে বলে দাবি করেছে হেলথ ডিপার্টমেন্ট। পাশাপাশি ডিপার্টমেন্টের বেশ কিছু শর্ত পূরন করতে হয় রিকুয়েস্ট ফর অফারস বা ‘আর এফ ও’র নীতিমালা অনুসারে। বতৃমানে ডিপার্টমেন্টের দেয়া তালিকা অনুসারে ‘লিড এফ আই’ অ্যায়ার্ড প্রাপ্ত হোম কেয়ার ব্যবসায়ীর সংখ্যা ২৬০। অবশিষ্ট পৌনে ৪ হাজার ব্যবসায়ীকে এই লিড এফ আই তালিকাভূক্ত হোম কেয়ারের মাধ্যমে কাজ করতে হবে। হেলথ ডিপার্টমেন্টের এই ঘোষণায় ফুসে উঠেছেন হোম কেয়ার ব্যবসায়ীরা।
অনেক ব্যবসায়ী রয়েছেন যাদের ক্লায়েন্ট সংখ্যা ২০০ এর ওপর তাদের অনেকেই তালিকায় আসে নি। তারা ‘আর এফ ও’ অনুসাওে আবেদনও করেছিলেন। এমন ৪০টি হোম কেয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান একসাথে হেলথ ডিপার্টমেন্টের ঘোষিত সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিশেসজ্ঞরা বলছেন, আদালতে হেয়ারিং এর পর এই লিড এফ আই তালিকার ওপর ইনজাংশন জারি বা স্থগিতাদেশ আসতে পারে।
এদিকে ছোট ছোট ব্যবসায়ীরা সংঘবদ্ধ হচ্ছেন আন্দোলনের জন্য। তারা বলছেন, হেলথ ডিপার্টমেন্টের সিদ্ধান্ত ডিসক্রিমিনেটরি ও বির্তকিত। এর ফলে হাজার হাজার হোম কেয়ার ব্যবসায়ীর আয় রোজগার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে ব্যবসা। আর বড় ব্যবসায়ীদের ব্যবসা আরও প্রসাড়িত হবে। যাতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবে মাইনোরিটি কমিউনিটির ব্যবসায়ীরা। একজন হোম কেয়ার ব্যবসায়ী বলেন, আমরা আলবেনীতে গিয়ে বড় ধরনের সমাবেশ করার চিন্তা করছি।কংগ্রেসম্যান ও সিনেটরদের দিয়ে প্রশাসনে লবিং করবো। গর্ভনরক্যাথি হোকলকে আমরা জানাতে চাই, হেলফ ডিপার্টমেন্টের লিড এফ আই বাতিল না করলে ছোট ছোট হোম কেয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে।