শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
নিউইয়র্কে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

শেখ হাসিনার প্রেসক্রিপশন ও সংবিধান অনুসারে নির্বাচনের আহবান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ২২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেখ হাসিনার প্রেসক্রিপশন ও সংবিধান অনুসারে নির্বাচনের আহবান

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, সংবিধানের বাইরে একচুলও আওয়ামী লীগ যাবে না। আর শেখ হাসিনার প্রেসক্রিপশনেই বাংলাদেশে নির্বাচন হবে। নির্বাচনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করলে বাংলাদেশের মানুষ দাঁতভাঙ্গা জবাব দেবে। গত ২২ জুলাই শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত এই শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান। পরিচালনায় ছিলেন হাজি এনাম, মহিউদ্দীন দেওয়ান ও আব্দুল হাসিব মামুন।

সভায় বক্তারা বলেন, কয়েকদিন আগে জ্যাকসন হাইটসে নারায়নগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য শামীম উসমানের সাথে তারেক রহমানের ভাড়াটিয়া বেয়াদপরা অসাধাচারন করেছে। এর তীব্র নিন্দা জানাই। আগামীতে এ ধরনের কর্মকান্ড তারা করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। সভার শুরুতে সভাপতি ড.সিদ্দিকুর রহমান বক্তাদের গাইড লাইন প্রদান করেন। তিনি বলেন, এ সমাবেশ বাংলাদেশে শান্তি ও উন্নয়নের সাথে সংহতির সমাবেশ। কাউকে আক্রমন নয়। কোন দলের প্রতি বিষোদাগার নয়। আমরা প্রবাস থেকে শুধু আহবান জানাবো দেশে অবশ্যই সংবিধান মতে নির্বাচন করতে হবে। ক্ষমতায় বসানোর অধিকার ১৭ কোটি জনগনের। তবে দেশের উন্নয়ন ও শান্তি অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন আজাদ, নিজাম চৌধুরী,মজিবুর রহমান মিয়া, কৃষিবিদ আশরাফুজ্জামান,ডা. মাসুদুল হাসান,শরীফ কামরুল হীরা,শাহানারা রহমান,শাহিন আজমল হোসেন,আব্দুর রহিম বাদশা,গোলাম কিবরিয়া,সাখাওয়াত বিশ্বাস,জাসদ নেতা নুরে আলম জিকু,মুিক্তযোদ্ধা মকবুল তালুকদার,লায়ন্স হাসান জিলানী,শিবলী সাদিক,মমতাজ শাহানাজ,আজিজুল হক খোকন,মুক্তযোদ্ধা মুজাহিদুল ইসলাম,রহিমুজ্জামান সুমন,জিয়াউল হক জিয়াদ,হুমায়ুন আহমেদ চৌধুরী,সুবল দেবনাথ,জুয়েল আহমদ.দুরুদ মিয়া রনেল, খোরশেদ খোন্দকার,হেলাল মিয়া ও ওয়াহিদুজ্জামান লিটন। অনুষ্ঠানে মুক্তযোদ্ধা গোলাম মেরাজ খানও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম