শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্ক  বাংলাদেশ প্রেসক্লাবের  বনভোজন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ২৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্ক  বাংলাদেশ প্রেসক্লাবের  বনভোজন অনুষ্ঠিত

সহকর্মীদের ঐক্যের মিলনে দিনব্যাপী  হলো নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন। ১৫ জুলাই শনিবার হেকশেয়ার স্টেট পার্কে  আগত অতিথিদের নিয়ে বনভোজনের উদ্ভোধন করেন  নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও টাইম টেলিভিশন সিইও আবু তাহের। শুভেচ্ছা  বক্তব্য রাখেন প্রধান স্পসর আশা হোম কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান,চেয়ারম্যান আশা রহমান, দেশের জনপ্রিয় সংগীত শিল্পী সেলিম চৌধুরী,  বাংলাদেশ সোসাইটির যুগ্ন সম্পাদক আমিনুল চৌধুরী,  রুপসী চাঁদপুর সভাপতি ফখরুল ইসলাম মাসুম,  চৌদ্দগ্রাম সোসাইটির সভাপতি ও যুক্তরাষ্ট্রে কাজী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কাজী এনামুল হক, চিটাগং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সমন্বয়কারি মাকসুদ এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্রে শাপলা ওয়েল ফেয়ার সেক্রেটারি রুহুল আমিন, কুমিল্লা সমিতির সেক্রেটারি আল আমিন, এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেল স্বত্তাধিকারি নজরুল ইসলাম, সেবা হোল্ডিংস ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুল ইসলাম সিয়াম , টিডি এস ইন্স্যুরেন্সের সিইও দেওয়ান সবুজসহ নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ। বনভোজনের র‍্যাফেল ড্র প্রথম পুরুষ্কার  ঢাকা নিউইয়র্ক ঢাকা বিমান টিকেট ভাগ্যবান বিজয়ী আশা হোম কেয়ারের এরিয়া ম্যানেজার শাহান ইসলাম। প্রথম পুরুষ্কার স্পন্সর করে আশা হোম কেয়ার।  দ্বিতীয় পুরুষ্কার স্বর্নের চেইন বিজয়ী নিউইয়র্ক কাগজের সম্পাদক আফরোজা ইসলাম । দ্বিতীয় স্পন্সর করেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও ফাতেমা ব্রাদার্স’র পরিচালক কমিউনিটি বোর্ড মেম্বার  ফখরুল ইসলাম দেলোয়ার। সর্বাধিক পুরুষ্কার স্পসর করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী সদস্য সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম।  বক্তব্য রাখেন পিকনিক প্রস্তুতি কমিটির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সৈয়দ খসরু, মমিন মজুমদারর,সাবেক সাধারন সম্পাদক শিবলি চৌধুরী কায়েস, সঞ্চালনা করেন  মনোয়ারুল ইসলাম। ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য  হাবিব রহমান, এবিএম সালাহ উদ্দিন আহমেদ, দিদার চৌধুরী, মাহাতির ফারুকী, মাওলানা আহমেদ রশীদ, সানাউল হক, যুগান্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান ও জাহিদ রহমান

র‍্যাফেল ড্র ও খেলা, চিত্রাংকন প্রতিযোগিতা পরিচালনা করেন সাংবাদিক ফরিদ আলম।সভাপতির বক্তব্যে টাইম টেলিভিশনের সিইও আবু তাহের বলেন, প্রবাসে বাংলা মিডিয়ার প্রথম বৃহত্তম সংগঠন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব।  তাই কমিউনিটির কাছে আমাদের দায়বদ্ধতাও অনেক।  কমিউনিটির পাশে সবসময়ই রয়েছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব।

আশা হোম কেয়ারসহ আগত অতিথিদের ধন্যবাদ জানান। 

আশা হোম কেয়ারের সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান বলেন, নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির আশা আকাঙ্ক্ষার প্রতিপলনে কাজ করছে আশা হোম কেয়ার। আমাদের শ্লোগান কমিউনিটির “পাশে সবসময়”। এই নীতিতেই এগিয়ে যাবো আমরা। 

বনভোজনে অংশ গ্রহনের সুযোগ নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবকে ধন্যবাদ জানান আকাশ রহমান ও আশা রহমান। 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম