নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট | ৭১৭ বার পঠিত | পড়ুন মিনিটে
![]()
মেঘ বৃষ্টিকে আলিঙ্গন করে ব্রংকসের ফেরি পয়েন্ট পার্কে হোয়াইট স্টোন ব্রিজের পাদদেশে উল্লাপাড়া সোসাইটি অব ইউএসএ ইনক’র বারবিকিউ পার্টি ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হলো শনিবার ৯ জুলাই। বনভোজনের আমেজে উল্লাপাড়ার মানুষের বসেছিল মিলনমেলা। যাদের অধিকাংশই বাস করেন ব্রংকসে। খলিল বিরিয়ানীর সুস্বাদু খাবার, বারবিকিউ, তরমুজ, ছোলা মুড়ি, পাপড় ও চা আপ্যায়নে জমে উঠেছিল পারিবারিক আড্ডা। সংগঠনের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহসভাপতি সিদ্দিকুর রহমান লিটন, পুর্নমিলনীর আহবায়ক জাফর ইমাম,সদস্য সচিব শাহীন মাহমুদ,আশরাফুল ইসলাম,জুলফিকার রহমান ও আব্দুল হালিম সার্বক্ষনিকভাবে অতিথিদের খোজ খবর নেয়া ও সেবা প্রদান করছিলেন।
![]()
![]()
এই ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা রাকিবুজ্জামান খান তনু,সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য কামরুজ্জামান,মসিতুল্লাহ মাসুম, শফিকুল ইসলাম রাজ্জাক, ফিরোজ আহমেদ,প্রান প্রতীম সাহা,মোস্তফা মামুন,আল আমীন,টিপু সুলতান, আবুসি, হেনা ও আকন্দ উপস্থিত ছিলেন।