শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্রগ্রাম সমিতির সাবেক উপদেষ্টা নিজাম উদ্দীন আর নেই

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৩৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্রগ্রাম সমিতির সাবেক  উপদেষ্টা  নিজাম উদ্দীন আর নেই

চট্রগ্রাম সমিতির সাবেক নির্বাচন কমিশনার ও উপদেষ্টা এডভোকেট নিজাম উদ্দীন আহমেদ ( ইন্তেকাল ((ইন্নালিল্লাহে—-রাজিউন)  করেছেন । বেশ কিছু দিন থেকে তিনি ফুসফুসে মরনব্যাধী ক্যানসারের সাথে যুদ্ধ করছিলেন। রোববার  নিউ ইয়র্ক সময় বিকেল সাড় ৪ ঘটিকায় ব্রংকসের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।আল্লাহ ওনাকে সকল দোষ ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন ।

চট্রগ্রাম সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির পক্ষ থেকে মাকসুদুল এইচ চৌধুরী তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এডভোকেট নিজাম উদ্দীন আহমেদ (৭০) পরিবার পরিজন নিয়ে ব্রংকসে বসবাস করতেন। তার জন্মস্থান চট্রগ্রামের রাউজান উপজেলায়। মৃত্যুকালে ৩ সন্তান , স্ত্রী ও  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিজাম উদ্দীনের নামাজে জানাজা সোমবার বাদ জোহর ব্রংকসে অনুষ্ঠিত হবে। চট্রগ্রাম সমিতি তার ফিউনারেলের দায়িত্ব গ্রহন করেছে। তার মরদেহ দাফনের উদ্দেশে সোমবার রাতেই বাংলাদেশে পাঠানো হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম