শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গিয়াস অনুসারিদের ফোবানাও টরেন্টোতে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৩৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গিয়াস অনুসারিদের ফোবানাও টরেন্টোতে

ফোবানা একাংশের সংবাদ সম্মেলনে চেয়ারম্যান গিয়াস আহমেদ ব্যাড এলিমেন্টদের ফোবানা থেকে বের করে দেবার ইঙ্গিত দিলেন। এদের মধ্যে আলী ইমাম শিকদার ও কাজি আজম রয়েছেন। সংগঠনের স্টিয়ারিং কমিটির সভায় তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি ফোবানা নিয়ে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের বিভিন্ন ব্যর্থতার কথাও তুলে ধরেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্টিয়ারিং কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি শাহ নেওয়াজ সিদ্ধান্তহীনতায় ভুগেন। তিনি মোহাম্মদ হোসেন, কাজি আজম ও আলী ইমামদের হাতে বন্দী। এই ৩ জনের কারনেই ফোবানা নিয়ে সমস্যা হচ্ছে। শাহ নেওয়াজ গাডর্স নিয়ে কাজ করতে পারেন না। ১-৩ সেপ্টেম্বর কানাডার টরেন্টো শহরের শেরাটন হোটেলে আরেকটি ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে এটির সাথে শাহ নেওয়াজদের সম্মেলনের কোন সম্পর্ক নেই।
গত শনিবার জ্যাকসন হাইটস্থ নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মাসুদুর রহমান, হাসানুজামান হাসান, কাজি তোফায়েল ইসলাম, সৈয়দ এনায়েত আলী, এলিন রহমান, মফিজ ভূইয়া , শাহাদত হোসেন রাজু, জাহাজ্ঞীর আলম ও নাজমুল আলম শ্যামল।
সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ বলেন, শাহ নেওয়াজদের সাথে মিলে যাওয়ার এখনও সম্ভাবনা রয়েছে। সবশেষে টরেন্টোতে একটি ফোবানা হলেও হতে পারে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম