শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সংবাদ সম্মেলনঃ পার্কচেষ্টারে ঐতিহ্যের উৎসব ১৬ জুলাই রোববার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৩১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সংবাদ সম্মেলনঃ পার্কচেষ্টারে ঐতিহ্যের উৎসব ১৬ জুলাই রোববার

ব্রংকসের পার্কচেষ্টারে ঐতিহ্যের উৎসব ১৬ জুলাই রোববার। আর এ অনুষ্ঠানের আয়োজক সংগঠন হচ্ছে বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল(বাক)। পার্কচেষ্টারের স্টারলিং ও পারডি এভিউনিউতে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এ অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করবেন। থাকবে শতাধিক বিভিন্ন ধরনের স্টল। প্রবাসের খ্যাতিমান ব্যক্তিদের সন্মান জানানো হবে এ অনুষ্ঠানে। সোমবার ৩ জুলাই পার্কচেষ্টারস্থ এশিয়ান ড্রাইভিং স্কুলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাক নেতৃবৃন্দ এ কথা বলেন। সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক ও আইনজীবি এম এন মজুমদার। তিনি বলেন, বাঙ্গালী ও বাংলাদেশিদের সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরাই এ উৎসবের লক্ষ্য। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য আমরা তুলে ধরতে চাই। তাদের সম্পৃক্ত করতে চাই আমাদের নিজস্ব সভ্যতা ও সংস্কৃতির সাথে। তাদেরকে আমাদের কৃষ্টির সাথে সম্পৃক্ত করতে না পারলে আস্তে আস্তে তারা হারিয়ে যাবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন উৎসব কমিটির আহবায়ক মনজুর চৌধুরী জগলুল ও সদস্য সচিব এম ইসলাম মামুন। এক প্রশ্নের জবাবে মামুন বলেন, আশরা আশা করছি প্রায় ১০ হাজার মানুষ এ উৎসবে শরীক হবেন। এটি এ বছর সামারের ব্রংকসের প্রথম মেলা ও উৎসব। আমরা কমিউনিটি থেকে এ মেলার ব্যাপারে ব্যাপক সাড়া পাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন হাসান আলী, কাজি রবিউজ্জামান ও জালাল চৌধুরী।
ব্রংকসের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা সিডিপ্যাপ হোম কেয়ারের কর্ণধার ও বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ। গেষ্ট অব অনার হিসেবে থাকবেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। অনুষ্ঠানটি সফল করতে মঞ্জুর চৌধুরী জগলুল আহবায়ক,শাখাওয়াত আলী প্রধান সমন্বয়কারি ও মামুন ইসলাম সদস্য সচিব হিসেবে কাজ করছেন। এম এন মজুমদার রয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম