শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

দুর্বৃত্তের হামলায় আহত বিএনপি নেতা জিল্লুর

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ২৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্বৃত্তের হামলায় আহত বিএনপি নেতা জিল্লুর

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক , বিশিষ্ট রাজনীতিবিদ ও স্বজ্জন সমাজকর্মী নিউ ইয়র্কের জিল্লুর  রহমান জিল্লু সম্প্রতি নিউইয়র্কের সাবওয়তে এক কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের আকশ্বিক হামলায় মারাত্মক ভাবে আহত হয়েছেন ।

জানা গেছে, গত ২৮ জুন বুধবার রাতে কাজ শেষে বাড়ী ফেরার পথে ট্রেন থেকে নামার সময় গ্র্যান্ড এভিনিউ সাবওয়েতে এক বখাটে কৃষ্ণাঙ্গ পেছন থেকে তাকে ডাক্কা দিলে তিনি রাস্তার মধ্যে পড়ে মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত হন।পরে স্থানীয় বাংলাদেশিরা খবর পেয়ে তাকে এলমহার্স্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানায় তাঁর ডান হাত ভেঙ্গে গেছে। চিকিৎসকগন তাকে আগামী ছয় সপ্তাহ বাসায় থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন ।

বিএনপি নেতা আহবাব চৌধুরী খোকন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে বিএনপি পরিবারের অভিভাবক জিল্লুর রহমানের উপর এই হামলায় নিন্দা করেছেন। তিনি তাঁর আশু সুস্থতা কামনা এবং তাঁর রোগ মুক্তি কামনায় দলমত নির্বিশেষে সকলের দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম