নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ জুন ২০২৩ | প্রিন্ট | ২৬৮ বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক প্রাইমারির নির্বাচনে বাংলাদেশিদের অতি পরিচিত মুখ মিলিন্ডা কাটজ, শাহানা হানিফ ও শেখর কৃষনান পুন:নির্বাচিত হয়েছেন। মিলিন্ডা কাটজ কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নি পদে জয়ী হলেন। তিনি পেয়েছেন প্রায় শতকরা ৭১ ভাগ ভোট। তার বিপরীতে নিজ দলের অন্যান্য প্রার্থীরা ছিলেন জর্জ গ্রাসে ও ডেভিয়েন ডানিয়েলস। সিটি কাউন্সিল মেম্বার পদ বাংলাদেশি বংশোদভূত শাহানা হানিফ ব্রুকলিনের ডিস্ট্রিক্ট ৩৯ থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছেন। বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস ও এলমাস্ট এলাকা ডিস্ট্রিক্ট ২৫ থেকে প্রাইমারিতে বিজয়ী হয়েছেন শেখর কৃষনান। তিনি পেয়েছেন শতকরা ৬৪ ভাগ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্যাসিকো পেয়েছেন শতকরা ২৪ ভাগ ভোট।
নভেম্বরে সিটির সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে।এতে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীরা রিপাবলিকানদের বিরুদ্ধে লড়বেন। সিটিতে শতকরা ৭৫ ভাগ ভোটার রেজিস্টার্ড ডেমোক্র্যাট হওয়ায় প্রাইমারিতে বিজয়ীরাই বিজয়ের মালা পড়ে থাকেন। এ বিবেচনায় ডেমোক্র্যাট প্রার্থীদের বেলায় প্রাইমারি নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ন।
গত বুধবার সিটির ৫১ টি সিটি কউিন্সিলের সদস্য পদেই প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হলো। এরমধ্যে ৪৯টি ডিস্ট্রিক্টেই ইনকামবেন্ট সদস্যরা নির্বাচন করেছেন।
এই প্রাইমারি নির্বাচনে মিলিন্ডা কাটজের সর্মথনে সরাসরি কাজ করেছেন কমিউনিটির পরিচিত মুখ এটর্নি মঈন চৌধুরী। তার নেতৃত্বেই জ্যাকনসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সমাবেশ করে বাংলাদেশিরা মিলিন্ডাকে সর্মথন দেয়।
শেখর কৃষনানের পক্ষে সরাসরি ভোটে নেমেছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ। তিনি গত ১টি মাস তার অনুসারি, সর্মথক ও বাংলা সিডিপ্যাপের স্টাফদের নিয়ে বিরামহীনভাবে শেখরের পক্ষে কাজ করেছেন। ভোটারদের কাছে ভোট চেয়েছেন। জনসাধারনের মধ্যে পোষ্টার ও লিফলেট বিলি করেছেন। তার কাজেই নির্বাচনে শেখরের পক্ষে ঢেউ উঠেছিল।
![]()
![]()