শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এম এন মজুমদার কমিউনিটি বোর্ড-৯ এর চেয়ারম্যান নির্বাচিত 

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৪২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এম এন মজুমদার কমিউনিটি বোর্ড-৯ এর চেয়ারম্যান নির্বাচিত 

মোহাম্মদ এন মজুমদার নিউইয়র্ক সিটি কমিউনিটি প্লানিং বোর্ড-৯ এর চেয়ারম্যান নির্বাচিত হলেন। এর আগে তিনি একই কমিউনিটি বোর্ডের সদস্য হিসেবে ২৩ বছর ধরে দায়িত্ব পালন করেছেন। কমিউনিটি বোর্ডের ইতিহাসে তিনিই প্রথম বাংলাদেশি কোন কমিউনিটি বোর্ডে চেয়ারম্যান হিসেবে কাজ করবেন। এম এন মজুমদার আইন পেশায় জড়িত। মূলধারার রাজনীতিক। ব্রংকসের বিভিন্ন এলাকায় কমিউনিটি একটিভিস্ট হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।


ব্রংকস বাংলাদেশি এসোসিয়েশন (বিবিএ) তার নিয়োগে বৃহস্পতিবার খলিল চাইনিজ রেষ্টুরেন্টে এক আনন্দ সমাবেশ করে। সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়। এতে বক্তব্য রাখেন এম এন মজুমদার,মুজাফ্ফর হোসেন,এম ইসলাম মামুন, খলিলুর রহমান,সেলিম রেজা,কামরুজ্জামান শামীম,আবিুল হাশেম রেজা আব্দুল্লাহ,এস আর লিংকন,ইব্রাহিম বার ভূঁইয়া,মোঃ হাসান,সুজন মাহমুদ,শাহ আলম,কামাল উদ্দীন, উইলিয়াম রেবেরো,রিয়াজুল জনি,আল আমিন,রেজা আব্দুল্লাহ,মোহাম্মদ আলাউদ্দীন ও জামাল আহমেদ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম