শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
`হাসিনা সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র'

ফরহাদ হোসেন আজাদকে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৩০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরহাদ হোসেন আজাদকে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সংবর্ধনা

 

বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদকে সংবর্ধনা দিল নর্থ বেঙ্গল ফাউন্ডেশন। সংবর্ধনার জবাবে ফরহাদ হোসেন বলেন, হাসিনার সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র। তারেক রহমানই হবেন বাংলাদেশের রাষ্ট্র নায়ক। আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিয়ে পালানোর সময় পাবে না। গত সোমবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি রাফায়েল তালুকদার। যৌথভাবে সভাটি পরিচালনা করেন আবুল কাশেম, আশরাফুজ্জামান ও মোহাব্বত আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রয় নেতা গিয়াস আহমেদ, ঙুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া। সংবর্ধনা সভায় মধ্যরাত অবধি বক্তৃতা করেন পারভেজ সাজ্জাদ, জাকির এইচ চৌধুরী, মাওলানা অলিউল্লাহ আতিক,বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান,অধ্যাপক রফিকুল ইসলাম,সাইফুর রহমান খান হারুন,ইলিয়াস হোসেন,ফারুক চৌধুরী, জাহাঙ্গীর সোহরাওয়ার্দি,গোলাম হোসেন,মিজানুর রহমান,জাকির চ্যেধুরী, মাহমুদা সুলতানা,রুহুল সরকার,মনির হোসেন,রুবেল হাসান,এলান চৌধুরী, দিদার চৌধুরী,রিয়াজ মাহমুদ,মিয়া অঅলম পাখি,বাদল মির্জা,রুহমুল ইসলাম প্রিন্স ও ফয়েজ চৌধুরী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম