শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্কে যুক্তরাজ্য কমিউনিটি নেতা অধ্যাপক আব্দুল হান্নান সংবর্ধিত

শেখ শফিকুর রহমান   |   বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ২৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে যুক্তরাজ্য কমিউনিটি নেতা অধ্যাপক আব্দুল হান্নান সংবর্ধিত

নিউইয়র্কে সফররত যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শিক্ষানুরাগী অধ্যাপক আব্দুল হান্নানকে সংবর্ধনা দিয়েছে অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স সংগঠন।
গত ১২ই জুন সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্ট্রালিং বাংলাবাজারের আল আকসা চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি মোঃ হাছান আলীর সভাপতিত্বে ও ফয়জুল ইসলাম চৌধুরী নয়নের পরিচালনায় অতিথি ছিলেন কমিউনিটি নেতা মোহাম্মদ এন মজুমদার।
সভার শুরুতে নবীগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি অধ্যাপক আব্দুল হান্নানকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
কোরআন তেলওয়াত করেন মো দুধু মিয়া।
সভায় বক্তব্য রাখেন সোহেল মিয়া,সাংবাদিক শেখ শফিকুর রহমান,কবি আবু তাহের চৌধুরী,কমিউনিটি নেতা এ ইসলাম মামুন,আব্দুস শহীদ,কেরামত আলী,কাজী রবিউজ্জামান,শেখ আক্তার হোসেন নান্নু,জালাল চৌধুরী,সাবেক মেম্বার মর্তুজ আলী প্রমূখ।
প্রধান অতিথি আব্দুল হান্নান বলেন আমি আমার ব্যক্তিগত উদ্যোগে সাধ্যমত নবীগঞ্জ উপজেলার মানুষের জন্য কাজ করে যাচ্ছি।আমরা ১৯৮৪সালে নবীগঞ্জ কলেজ প্রতিষ্ঠা করেছিলাম যা আজ নবীগঞ্জ বিশ্ববিদ্যালয়ে রুপান্তর হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম