শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
আলম মেয়ের জন্য দোয়া চেয়েছেনঃবিভিন্ন মহলের শোক

খুশবু আলমের কন্যা চাঁদনীর অকাল মৃত্যুঃ বুধবার দাফন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৩ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৩৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খুশবু আলমের কন্যা চাঁদনীর অকাল মৃত্যুঃ বুধবার দাফন

নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় তবলা বাদক খুশবু আলমের কন্যা ডা. চাঁদনী সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। জানা গেছে, রোববার (১১ জুন) সন্ধ্যা ৭ টার দিকে ফ্লোরিডায় এক গাড়ী দূর্ঘটনায় চাঁদনী ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন। চাঁদনী মেডিক্যাল নার্স হিসেবে  ফ্লোরিডায় কর্মরত ছিলেন। মর্মান্তিক এই দূর্ঘটনার খবর পেয়ে নিউইয়র্কে বসবাসরতে খুশবু আলম তার একমাত্র পুত্রকে সাথে নিয়ে  সোমবার সকালের একটি ফ্লাইটে ফ্লোরিডা গেছেন।
চাঁদনীর আকস্মিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ( সূত্র-হক কথা)

সোমবার রাতে টেলিফোনে ফ্লোরিডা থেকে খুশবু আলম সাপ্তাহিক আজকাল ও নিউইয়র্ক কাগজকে জানান, তিনি সকালে নিউইয়র্ক থেকে ফ্লোরিডার ওয়েস্ট পামবীচে পৌঁছেছেন। অবিবাহিত চাদঁনীর বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। সেখানে ৬ বছর ধরে মেডিক্যাল নার্স হিসেবে কাজ করছিল। গত বোববারই টেলিফোনে বাবা খুশবু’র সাথে সন্ধ্যা ৬টায় কথা বলেছেন চাঁদনী। এর এক ঘন্টা পরেই আই-৯৫ এ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। পেছন থেকে একটি গাড়ি এসে তার গাড়িকে চাপা দিয়েছিল। বুধবার দুপুরে বাদ জোহর জানাজা শেষে ওয়েস্ট পামবীচেই তাকে সমাহিত করা হবে। খুশবু আলম তার মেয়ের জন্য কমিউনিটির সকলের কাছে দোয়া চেয়েছেন।

চাঁদনীর মৃত্যুতে সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা সম্পাদক রানু নেওয়াজ, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম,  হককথার সম্পাদক এবিএম সালাহউদ্দীন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ফকরুল আলম পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম