শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সাবেক মুখ্য সচিব এম এ করিমকে সংবর্ধনা দিল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ২৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সাবেক মুখ্য সচিব এম এ করিমকে সংবর্ধনা দিল

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব এম এ করিমকে সংবর্ধনা দিল। রোববার ৪ জুন জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে সংগঠনের সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন সাধারন সম্পাদক এস এম ইকবাল ফারুক।

 


সভায় বক্তারা বাংলাদেশের উন্নয়ন ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র অগ্রগতিতে এম করিমের অবদানের কথা তুলে ধরেন। আলোচনায় অংশ নেন আব্দুল আউয়াল শামীম,জাহাঙ্গীর ডিকেন্স,বিষু গোপ,শামসুদ্দিন আজাদ,দেলোয়ার হোসেন,পরেশ সাহা,আবু তালেব চান্দু,খোরশেদ খোন্দকার, হাসান, শিবলী সাদেক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনি ফেরদৌস খোন্দকার,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলামনাই’র প্রতিষ্ঠাতা সভাপতি কবির কিরন ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মনোয়ারুল ইসলাম। সভায় সন্মানিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেয়া হয়। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র পক্ষ থেকে এম এ করিমকে ক্রেস্ট প্রদানও করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম