নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৪ জুন ২০২৩ | প্রিন্ট | ৩৬৭ বার পঠিত | পড়ুন মিনিটে
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি জন উদ্দিন শনিবার ৩ জুন আলাবামায় হ্রদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।ইন্না লিল্লাহে …রাজিউন।সংবাদ পেয়ে তার বড় ভাই মিশিগান থেকে আলাবামার পথে রওয়ানা হয়েছেন। সেখানে তার স্রী সন্তানের সাথে কথা বলে শেষকৃতানুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।
![]()
জন উদ্দীনের স্ত্রী সুফিয়া হানান নিউইয়র্ক কাগজকে বলেন, আমরা রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। শ্বাসপ্রশ্বাস নিতে কষ্ঠ হচ্ছিল। এম্বুলেন্স কল করে সাথে সাথে জনকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
জন আলাবামা স্টেটের ডেমোপ্লাস শহরে একটি হোটেলে কাজ করতেন গ্রীষ্মকালীন সময়ে। কাজের জন্যই তারা এ শহরে থাকতেন। তাদের টেক্সাসে বাসা রয়েছে। অন্য সময়ে তারা টেক্সাসেই বসবাস করেন। জনের ১২ বছরের একটি ছেলে রয়েছে।
তার মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোকন হাকিম গভীর শোক প্রকাশ করেছেন।
মিশিগানে বাসবাসকারি জনের ভাই জালাল আলাবামার পথে রয়েছেন। তাকে কোথায় সমাহিত করা হবে জনের ভাই সিদ্ধান্ত নেবেন।