শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের ঘোষণা

অবৈধদের সন্তানরা আমেরিকায় জন্ম নিলেও নাগরিকত্ব পাবে না

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ২৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

অবৈধদের সন্তানরা আমেরিকায় জন্ম নিলেও নাগরিকত্ব পাবে না

 

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, আমি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ ইমিগ্র্যান্টদের সন্তানরা যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলেও নাগরিক হতে পারবে না। অফিসে বসার পরপরই এক নির্বাহী আদেশে বার্থরাইট আইন বাতিল বা সংশোধন করা হবে। যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া কোন শিুশু তখনই নাগরিকত্ব পাবে যদি তাদের বাবা -মায়ের যেকোন একজন নাগরিক বা গ্রীনকার্ডধারী হন। গত মঙ্গলবার ৩০ মে এক টুইটার ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবার লক্ষ্যে প্রার্থীতা ঘোষণা করেছেন। ২০২৪ সালের নভেম্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি ভিডিও বার্তায় বলেন, আমি নির্বাচিত হলে নির্বাহী আদেশের মাধ্যমে সংশ্লিষ্ঠ এজেন্সীগুলোকে বার্থরাইট সিটিজেনশীপ বন্ধ করতে বলবো। অবৈধদের জন্ম নেয়া সন্তানদের নাগরিকত্ব নয়। তার এ ঘোষণার পর ইমিগ্রেশন এক্সপার্টরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেছেন, সংবিধানের ১৪তম এমেন্ডমেন্ট অনুসারে আমেরিকার ভূমিতে জন্ম নেয়া যেকোন শিশু অটোমেটিক্যালি সিটিজেন। তাদের জন্মাধিকার কেড়ে নেবার ট্রাম্পের খায়েশ কখনো পূরন হবে না। শুধুমাত্র অধ্যাদেশ দিয়ে এ মৌলিক আইন পরিবর্তন করা যাবে না। এ ধরনের আদেশ দিলে ঐদিনই মামলার মুখোমুখি হবেন। উল্লেখ্য প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ২০১৮ সালে এমন ঘোষণা দিয়েছিলেনট্রাম্প। কিন্তু আর এগুতে পারেন নি। (সূত্র-আজকাল)

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম