শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৩৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি বিলুপ্ত

যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি বিলুপ্ত করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। ২৮ মে কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরকৃত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারন সম্পাদক আবু সাঈদ আহমদকে তা অবহিত করা হয়েছে। গত ১৭ বছর ধরে জাকির ও সাইদের নেতৃত্বে যুবদলের যুক্তরাষ্ট্র কমিটি পরিচালিত হচ্ছিল।
নিউইয়র্ক কাগজের পক্ষ থেকে জাকির এইচ চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কেন্দ্র থেকে কমিটি বিলুপ্তের সংবাদ পেয়েছি। আমরা গত ১৮ বছর ধরে দায়িত্বে আছি। অনেকদিন ধরেই কেন্দ্রের কাছে আমি নতুন কমিটি করার জন্য অনুরোধ করে আসছিলাম। একই দায়িত্বে এতও দিন থাকা ঠিক নয়। নতুনদের সুযোগ করে দেয়া উচিত। আশা করছি আমরা কেন্দ্র থেকে সহসাই নতুন কমিটি পাব।
যুবদলের কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও বিলুপ্ত যুক্তরাষ্ট্র যুবদলের সাধারন সম্পাদক আবু সাঈদ আহমদ। তিনি নিউইয়র্ক কাগজকে বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। কমিটি বিলুপ্তের মধ্যদিয়ে নতুন কমিটি গঠনের দরজা উন্মুক্ত হলো। আশা করি যুক্তরাষ্ট্রের পরীক্ষিত ও ত্যাগী নেতা কর্মিদের কেন্দ্র মুল্যায়ন করবে। সহসাই যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি হবে বলে বিশ্বাস করি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম