নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ | প্রিন্ট | ৩৪৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডসে পথ মেলা আগামী ২১ মে বোববার অনুষ্ঠিত হবে। বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি (বাফস) আয়োজিত এটি ৮ম মেলা। বোববার দুপুর থেকে সন্ধ্যা অবধি মেলা চলবে। মেলায় প্রধান অতিথি হিসেবে থাকছেন বীর মুক্তযোদ্ধা ও বাংলা সিডিপ্যাপের কর্ণধার আবু জাফর মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে থাকছেন গিয়াস আহমেদ. মোহাম্মদ হানিফ,ডা. চৌধুরী সরওয়ার হাসান ও ইলিয়াস মিয়া। মেলার প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন এটর্নি মঈন চৌধুরী। মেলা কমিটিতে শাহ নেওয়াজ আহবায়ক ও ফিরোজ আহমেদ সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান হিসেবে আছেন সৈয়দ এস এম রেজা। মেলায় দেশ ও প্রবাসের প্রখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করবে।
বাফস সভাপতি কাজি আযম ও সাধারন সম্পাদক মাকসুদুল হক চৌধুরী পথ মেলায় সবাইকে আমন্ত্রন জানিয়েছেন।