শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নিউইয়র্কে ভাড়াটিয়ারা ফ্রি আইনী সহায়তা পাবেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ভাড়াটিয়ারা ফ্রি আইনী সহায়তা পাবেন

উচ্ছেদমুখি ভাড়াটিয়ারা ফ্রি আইনী সহায়তা পাবেন। কোন ভাড়াটিয়াই উচ্ছেদকালে এই সহায়তা বঞ্চিত হবেন না। নিউইয়র্ক স্টেট এসেমব্লি মেম্বার টনি সাইমন এ ঘোষনা দিয়েছেন। ম্যানহাটন থেকে নির্বাচিত এ প্রতিনিধি বলেছেন, স্টেটের প্রস্তাবিত বাজেটে বিষয়টি অর্ন্তভূক্ত রয়েছে। স্টেট এসব এটর্নিদের খরচ বহন করতে বরাদ্দ রাখবে।
এক বিবৃতিতে সাইমন বলেছেন, ১৯৮০ সালের দিকে আমি টিনএজার ছিলাম। নিজ চোখে ল্যান্ডলর্ডদের অত্যাচার ও হ্যারাসমেন্ট দেখেছি। তারা আমাদের পরিবারের অর্থনৈতিক দূরাবস্থায় মানসিক নির্যাতন চালাতো। যখন তখন হিট ও হট ওয়াটার বন্ধ কওে দিত। বিনা নোটিশে বাসা ছেড়ে যেতে বলতো। নিউইয়র্কেও ভাড়াটিয়াদেও অধিকার রক্ষায় সমন্বিত নীতিমালা তৈরি জরুরী হয়ে পড়েছে। ভাড়াটিয়াদের বিনা খরচে আইনী সহায়তা দেবার জন্য স্্েট অবশ্যই বাজেট বরাদ্দ রাখবে। তা এ মাসেই পাশ হবে।

তিনি বলেন, ২০২১ সালে নিউইয়র্ক সিটির শতকরা ৮ ভাগ ল্যান্ডলর্ডই ভাড়াটিয়াদের সাথে নিয়মবর্হিভূত আচরন করেছে। শতকরা ৫৯ ভাগ ভাড়াটিয়ার অভিযোগ ছিল বাসা ও ভবনের মেইনটেন্যান্সের গাফলতি। ভাড়াটিয়াদের সহায়তার জন্য পর্যাপ্ত ফান্ডিং জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব। তা’ না করতে পারলে হাজারো মানুষ হোমলেসে পরিনত হবে। ইতোমেধ্যেই নিউইয়র্ক স্টেট দ্বিতীয় সর্বোচ্চ হোমলেস স্টেটে পরিত হয়েছে। যার সংখ্যা ৯২ হাজার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম