শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পুলিশ অফিসারদের বেতন বছরে ১২ হাজার ডলার বাড়লো

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পুলিশ অফিসারদের বেতন বছরে ১২ হাজার ডলার বাড়লো

 

 

নিউইয়র্ক সিটি পুলিশ অফিসারদের মূলবেতন বেতন বছরে ৪২ হাজার ৫ শত থেকে বেড়ে ৫৩ হাজার ৮ শত ডলারে উন্নীত হলো। পাশাপাশি নেবারহুড পুলিশিং এর জন্য আরও ১ হাজার ২ শ ১০ ডলার করে বেশি পাবেন। গত ৬ বছর ধরে পুলিশ ইউনিয়ননের সাথে সিটির কোন কন্ট্রাক্ট না থাকায় তা ২০১৭ সাল থেকে কার্যকর হবে। ২১০৭ সাল থেকে ৮ দফায় এ বেতন বাড়বে। এ বছর ও আগামী বছর ২০২৪ সালে বাড়বে শতকরা ৪ ভাগ। মোট বেতন বৃদ্ধি পেল শতকার ২৩ ভাগ। তবে ব্যাক পে হিসেবে আগামী ৩ মাসের মধ্যে পুলিশ অফিসাররা এককালীন প্রায় ৪০ হাজার ডলার করে পাবেন। গত ৫ এপ্রিল বুধবার সিটি হলে নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস পুলিশ বেনেভেলেন্ট এসোসিয়েশন (পিবিএ) এর সাথে ৫.৫ বিলিয়ন ডলারের চুক্তি স¦াক্ষরের ঘোষনা দেন। এ চুক্তির আওতায় সিটির ২৩ হাজার পুলিশ অফিসার উপকৃত হবেন। পিবিএ প্রেসিডেন্ট প্যাট্রিক লিনচ বলেন, ৬০ ভাগ অফিসার সিটিতে বসবাস করেন। আমাদের চেষ্টা থাকবে যাতে আরও বেশি সংখ্যক অফিসার সিটিতে বাস করেন। এ বিতন বৃদ্ধির ফলে পুলিশ অফিসারদের পেশা ত্যাগের আগ্রহের পরিমান কমবে বলে আমার বিশ্বাস।
মেয়র বলেন, এই চুক্তি অনুসারে অফিসাররা ফ্লেক্সিবেল সিডিউলে কাজ করতে পারবেন। চুক্তি অনুসারের অফিসাররা প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা কাজ করবেন। ফলে সপ্তাহে কম সংখ্যক দিন কাজে আসতে হবে। এই প্রকল্পের অধীনে ৪টি প্রিসিংক্টে কাজ শুরু হবে। এতে অফিসাররা অধিক সময় পরিবারকে দিতে পারবেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম