শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কমিউনিটির বৃহত্তম ইফতার পার্টি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৩৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কমিউনিটির বৃহত্তম ইফতার পার্টি

 

বাংলাদেশ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো কমিউনিটির বৃহত্তম ইফতার পার্টি ও দোয়া মাহফিল। সোসাইটির নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি ইফতারিতে ৫ শতাধিক অতিথিকে আপ্যায়ন করা হয়। অতীতে সোসাইটির কোন ইফতার পার্টিতে এতও লোকের সমাগম হয়নি। সংগঠনের অতীত কমিটিগুলোর অধিকাংশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক কমিটিগুলোর ৬ জন সভাপতি ছিলেন ইফতার পার্টিতে। এতও সংখ্যক সাবেক সভাপতিকে সোসাইটির কোন অনুষ্ঠানে একসাথে দেখা যায়নি। এটি বর্তমান কমিটির সভাপতি আব্দুর রব মিয়া ও সাধারন সম্পাদক রুহুল আমিনসহ কমিটির কর্মকর্তাদের কৃতিত্ব। উপস্থিত সাবেক সভাপতিদের মধ্যে ছিলেন ডা: বিল্লাহ,আখতার হোসেন,ডা:ওয়াদুদ ভূইয়া,এম এ আজিজ, ডা: মইনুল ইসলাম ও নার্গিস আহমেদ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু জাফর বেগ।

ইফতার পার্টি ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ কনস্যুলেটের কনসাল জেনারেল ড.মনিরুল ইসলাম। তার সংগে ছিলেন প্রোটকল অফিসার আসিফ আহমেদ। তারা অবশ্য ইফতারের আগেই অন্য একটি অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে স্থান ত্যাগ করেন। কুইন্সের উডসাইডস্থ তিব্বতি সেন্টারে রোববার ২ এপ্রিল সোসাইটির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এর আগে কেরাত প্রতিযোগিতায় প্রতিযোগী শিশু কিশোরদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। তা পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ।ইফতারে তিব্বতি সেন্টারের বিশাল হলটি কানায় কানায় ভর্তি ছিল।

বাংলাদেশ সোসাইটির এই ইফতারে কমিউনিটির অধিকাংশ নেতৃবৃন্দ অংশ নেন। তাদের মধ্যে ছিলেন গিয়াস আহমেদ, এটর্নি মইন চৌধুরী, জাহিদ মিন্টু, নাসির উদ্দিন খান পল,মহিউদ্দীন দেওয়ান,নুরুল আজিম,আহসান হাবিব,ফকরুল ইসলাম দেলোয়ার, মিজবাহ মজিদ, আল আমীন রাসেল,রাফায়েল তালুকদার, মহাব্বত আকন্দ, আতাউল আলম,সরোয়ার খান বাবু,তোফায়েল আহমেদ চৌধুরী,মনজুর চৌধুরী,কাজি শামসুল হক,আজহারুল হক মিলন,গোলাম জিলানী, মোহাম্মদ আলী, আব্দুর রহিম হাওলাদার,রোকন হাকিম,শাহ নেওয়াজ,আতাউর রহমান সেলিম, রাব্বি মোঃ খোকন, ফারুক চৌধুরী,আমিনুল ইসলাম চৌধুরী,নওশেদ হোসেন,আবুল কালাম ভূইয়া,ডাঃশাহনাজ লিপি,রিজু মোহাম্মদ,ফয়সল আহমদ,মাইনুল উদ্দীন মাহবুব,ফারহানা চৌধুরী,বক্সার সেলিম, জসিম ভূইয়া, বেবি নাজনীন,ফকরুল আলম ও শাহ জে চৌধুরী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম