শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাংবাদিক সামসুজ্জামানের মুক্তির দাবিতে নিউইয়র্কে  বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ২৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিক সামসুজ্জামানের মুক্তির দাবিতে নিউইয়র্কে  বিক্ষোভ সমাবেশ

 

বাংলাদেশে গ্রেফতারকৃত সাংবাদিক সামসুজ্জামানের অবিলম্বে মুক্তির দাবিতে নিউইয়র্কে সাংবাদিক ও লেখক সমাজের এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশটি পরিচালনা করেন প্রথম আলো, নর্থ আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন। সভায় বক্তারা হয়রানিমূলক মামলায় আটক সাংবাদিক সামসুজ্জামানের অবিলম্বে মুক্তি দাবি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় ক্ষোভ প্রকাশ করা হয়। তারা বলেন, একটি কালো আইন দিয়ে সাংবাদিকদের লেখা ও কথা বলার স্বাধীনতা হরন করা গনতান্ত্রিক স্বাধীন দেশে চলতে পারে না। কোন রিপোর্ট বা সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে প্রতিবাদ করতে পারেন। প্রতিকার চেয়ে প্রেস কাউন্সিলে যেতে পারেন। কিন্তু একটি নিবর্তনমূলক আইন দিয়ে সাংবাদিকদের হয়রানী মেনে নেয়া যায় না। অবিলম্বে এই কালো আইনটি বাতিল করা হোক।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও টাইম টিভি’র সিইও আবু তাহের, খবর ডট কমের সম্পাদক আকবর হায়দার কিরন, নিউইয়র্ক কাগজের কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, সাংবাদিক মনজুরুল ইসলাম,আবিদ রহমান,তোফাজ্জল লিটন, জামান তপন,রওশন হক, মনিজা রহমান, আফরোজা ইসলাম, লেখক মাহমুদুল চৌধুরী,মফিজুল ইসলাম নিজাম,সৈয়দ ফজলুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আখতার হোসেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম