শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গার্ডেনের নতুন কমিটি

কামরুজ্জামান সভাপতি  ও  শফিক সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৩৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কামরুজ্জামান সভাপতি  ও  শফিক সাধারণ সম্পাদক

 

নিউইয়র্কে বাংলাদেশী মালিকানাধীন হাউজিং সোসাইটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গার্ডেনের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠনকরা হয়েছে। এতে মোঃ কামরুজ্জামান সভাপতি এবং  শফিকুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।গত ২৯ মার্চ বুধবার সন্ধ্যায় ব্রঙ্কসের খলিল চাইনিজে সংগঠনের বার্ষিক সাধারন সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন শেফ খলিলুর রহমান-সহ সভাপতি,আবুল বাশার-সহ সভাপতি,মিজানুর রহমান -সহসভাপতি,শফিকুর রহমান-সাধারণ সম্পাদক,শামীম মিয়া-সহ সাধারণ সম্পাদক,মোজাফফর হোসাইন-কোষাধ্যক্ষ,শাহানারা জামান-সমাজ কল্যান সম্পাদক,মোঃশরিফুল ইসলাম-অফিস এবং পাবলিশিটি সম্পাদক,মোঃপাশা মিয়া-পরিচালক,হুমায়ুনকবির-পরিচালক,রিমা খাতুন -পরিচালক।

সভায় জানানো হয়,সংগঠনের ফান্ড থেকে পার্কচেস্টারের ৫ মেট্রোপলিটান ওভালে দুই বেডরুমের একটি  কন্ডোমিনিয়াম ক্রয় করাহয়েছে।এবছরের সামারে নিউইয়র্ক সিটির কাছাকাছি এলাকায় সদস্যদের বাড়ী নির্মানের জন্য খালি জায়গা ক্রয় করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। বিগত কমিটির কমিটির কর্মকান্ডে উপস্থিত সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং তাদের ধন্যবাদ জানান।অনুষ্ঠানে আগত সবাইকে খলিলের মজাদার ইফতারি এবং ডিনারে আপ্যায়িত করা হয়।(প্রেস বিজ্ঞপ্তি)

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম