শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের স্বাধীনতা দিবসের আলোচনা সভা।

শেখ শফিকুর রহমান   |   বুধবার, ২৯ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৩৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের স্বাধীনতা দিবসের আলোচনা সভা।

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। গত ২৮ মার্চ মঙ্গলবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টী হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান।ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান,সহসভাপতি শামসুদ্দীন আজাদ,উপদেষ্টা জয়নাল আবেদীন,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন,সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দীন,প্রবাসী কল্যান সম্পাদক সোলায়মান আলী,কৃষি সম্পাদক আশরাফুজ্জামান,দপ্তর সম্পাদক আব্দুল মালেক,সদস্য শাহানারা রহমান,নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সহসভাপতি শেখ আতিক,সাধারন সম্পাদক শাহীন আজমল,কানেক্টিকাট আওয়ামী লীগের সভাপতি জাহেদুল হক জাহিদ,সাধারন সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা শাহনাজ মমতাজ,এডভোকেট মুর্শেদা জামান, শেখ আতিকুর রহমান,

নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,  ছাত্রলীগনেতা জেড এ জয়,জাহাংগীর মিয়া,যুবলীগনেতা সেবুল মিয়া,স্বেচ্ছাসেবকলীগনেতা সৈয়দ গোলাম কিবরিয়া,সাকাওয়াত বিশ্বাস,কামাল হাসান রাকিব,ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত,হেলাল মিয়া প্রমূখ।
সভার শুরুতে বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এরপর মহান মুক্তযুদ্ধ সহ সকল শহীদদের স্মরনে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।
ইফতারের প্রারম্ভে মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী দোয়া মুনাজাত পরিচালনা করেন।উপস্থিত সবাইকে ইফতার করানো হয় এবং পরিশেষে নৈশভোজে আপ্যায়ন করানো হয়।
সভাপতির বক্তব্যে ড.সিদ্দিকুর রহমান বলেন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।বিরোধীদলকে নির্বাচন করতে হলে এই সরকারের অধীনেই নির্বাচনে আসতে হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম