শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ২৯ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জিনিস পত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং গ্রাম-শহরে শ্রমজীবী ও নিন্ম আয়ের মানুষের জন্য রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান চালুর কর।বাজারে ব্রয়লার মুরগির দাম ৩০০ টাকা ছুঁই ছুঁই। সোনালি ও কর্কসহ দেশি মুরগির দামও ৬০০ টাকার বেশি। গরু-খাসির মাংসের দাম সাধারণের নাগালের বাইরে অনেক আগেই চলে গেছে। সস্তা মাছ হিসাবে পরিচিত পাঙ্গাস, তেলাপিয়ার দামও ২০০ টাকার উপরে। চাল-আটা, তেল-চিনি, ডাল-ময়দা, মশলাসহ কনফেকশনারি পণ্যের দামও ক্রমাগত বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে কাঁচা তরিতরকারির দামও। দ্রব্যমূল্যের এই পাগলা ঘোড়া কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। মন্ত্রীরা বারবারই বলছে, রমজানে সব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা হবে। দেশে খাদ্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। নিয়মিত বাজার মনিটরিং করা হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। পর্যবেক্ষকরা বলছেন সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তাই নয় বাজার সিন্ডিকেটকে প্রশ্রয় দিচ্ছে।
রমজানে দ্র্যমূল্য নিয়ন্ত্রণ ও জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং গ্রাম-শহরে শ্রমজীবী ও নিন্ম আয়ের মানুষের জন্য রেশনিং ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবিতে আজ ২২ মার্চ ২০২৩ বুধবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে বিকেল সাড়ে চারটায় ঢাকার জাতীয় প্রেসক্লাবে সামনে অনুষ্ঠিত সমাবেশ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে এই সব কথা বলেন।
জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমÐলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক কমরেড মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু ও বাংলদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী। সমাবেশ পরিচালনা করেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য কমরেড খালেকুজ্জামান লিপন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, কদম ফোয়ারা, বঙ্গবাজার, নগর ভবন, গোলাপশাহ মাজার, নূর হোসেন স্কোয়ার ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, সাধারণ মানুষের জীবন দ্রব্যমূল্যের কষাঘাতে চরমভাবে বিপর্যস্ত। অনেক আগেই ৬৪ শতাংশ মানুষ খাদ্য কিনতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। ২৯ শতাংশ পরিবার তাদের সঞ্চয় ভেঙেছে। গত এক বছরে ১০ শতাংশ পরিবার তাদের সব সঞ্চয় ভেঙে খেয়েছে। মানুষ টিসিবি’র পণ্য কিনতে ৫-৬ ঘণ্টা ট্রাকের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যাচ্ছে। প্রয়োজনীয় খাবার কিনতে না পেরে মানুষের পুষ্টিহীনতা বেড়ে ইতিমধ্যে তা ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। মানুষ তাদের খাদ্য তালিকা থেকে ইতিমধ্যেই মাছ-মাংস, দুধ-ডিম বাদ দিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি বিদ্যুৎ-গ্যাস, পানির মূল্যও বাড়ছে। বাড়িভাড়া-গাড়িভাড়া বৃদ্ধিও থেমে নেই। বাড়ছে শিক্ষা ব্যয় ও চিকিৎসা খরচ। বাস্তবে, মূল্যবৃদ্ধির চাপে দেশের মানুষ দিশেহারা। এ রকম পরিস্থিতিতে সব চেয়ে বেশি ভোগান্তি বেড়েছে শ্রমজীবী, মেহনতি নিন্ম আয়ের গরিব মানুষের। সরকার যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ‚মিকা না রাখে তা হলে এর পরিণতি হবে ভয়াবহ। নেতৃবৃন্দ অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান এবং সারা দেশে ন্যায্য মূল্যের দোকান খুলে মানুষকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান।
Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertise with us

ফলো করুন nykagoj.com-এর খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম